কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০১:৩৫ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কুকি-চিন নিয়ে বিএনপি ইস্যু খুঁজছে : ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

নিজেদের ব্যর্থতা ঢাকতে সবসময় ইস্যু খোঁজে বিএনপি। মিয়ানমার ইস্যুতে ব্যর্থ হয়ে এবার কুকি-চিন নিয়ে তারা ইস্যু খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৭ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিষয়টি নিয়ে সরকার শক্ত অবস্থানে রয়েছে। কুকি-চিন পুরো পাহাড়ে অশান্তি তৈরি করতে পারবে না। সার্বিকভাবে পাহাড়ে শান্তি বিঘ্নিত হবে না।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য কী আন্দোলন করেছে বিএনপি? ৫০০ লোক নিয়ে আন্দোলন করতে পারেনি। চোখের পানি, কান্না, তাদের সম্বল। কোনো অজুহাত দেখিয়ে লাভ নেই। তারা সীমান্ত নিয়ে অনেক কথা বলেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

২০১৭ সালে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ (বম পার্টি নামেও পরিচিত, প্রতিষ্ঠাতা নাথাম বম) প্রতিষ্ঠার পর বিভিন্ন সময় হামলা, অপহরণসহ নানাভাবে তাদের শক্তি জানান দেয়। কয়েক দফা আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে যৌথ অভিযানও পরিচালনা করেছিল। মাঝখানে কিছুদিন ‘শান্ত’ থাকার পর আবারও তৎপরতা শুরু করেছে বিচ্ছিন্নতাবাদী এ সশস্ত্র সংগঠনটি।

সর্বশেষ গত মঙ্গলবার রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি করে নতুন করে আলোচনায় আসে তারা। এর ১৬ ঘণ্টা পর বান্দরবানের আরেক উপজেলা থানচির কৃষি ও সোনালী ব্যাংক থেকে দিনদুপুরে টাকা লুট করে নিয়ে যায়। পরপর এ দুটি ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য জেলাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১০

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১১

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১২

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৩

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৪

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৫

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৬

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৭

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৮

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৯

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

২০
X