কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৭:৪১ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবার জেলা ও মহানগরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

শুক্রবার জেলা ও মহানগরে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গ্রাফিক্স : কালবেলা
শুক্রবার জেলা ও মহানগরে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গ্রাফিক্স : কালবেলা

ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী শুক্রবার (১৭ মে) সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবে। অনুষ্ঠেয় কর্মসূচি সফলের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

সোমবার (১৩ মে) এক বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র এবং বর্বর ইসরায়েল হচ্ছে চাপিয়ে দেওয়া একটি জারজ রাষ্ট্র। ইসরায়েলি পণ্য বয়কট নয়, আমদানি বন্ধ করতে হবে। এটা ইমানদার জনতার প্রাণের দাবি। ইহুদিদের অর্থনীতিতে আঘাত না করলে এরা থামবে না। আগামী শুক্রবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি সফলের আহ্বান জানান তিনি।

ইউনুছ আহমাদ বলেন, বাংলাদেশের বাজারে ইসরায়েল ও তাদের দোসরদের পণ্য নিষিদ্ধ করতে হবে। দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ১৯৪৮ সাল থেকেই ফিলিস্তিনের মুসলমানদের ওপরে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আসছে। এই হামলায় কয়েক লাখ মানুষকে তারা শহীদ করেছে। বিশেষ করে বিগত ৭ মাসে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যে ধ্বংসযজ্ঞ শুরু করেছে তা অকল্পনীয়। এই কয়েক মাসেই প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু, যা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। ইসরায়েলের বর্বর হামলায় স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, গির্জাসহ কোনো স্থাপনায় বাদ যাচ্ছে না।

অবিলম্বে গাজায় ইসরায়েলি এই বর্বর হামলা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা এবং মুসলিম বিশ্বের মোড়লদের প্রতি উদাত্ত আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১০

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১১

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১২

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৩

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৪

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৫

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৬

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৭

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৮

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

২০
X