কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন : অধ্যক্ষ ইউনুছ

বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। ছবি : কালবেলা

স্বাধীনতার ৫৩ বছরে অনেক নির্বাচন করে সরকার ক্ষমতায় এসেছে কিন্তু মানুষের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি। ভোটাধিকার নিশ্চিত হয়নি। মানুষের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনাকালে আয়োজিত এক সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনুছ আহমাদ বলেন, সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি বরং সকল সরকারের সময়েই দুর্নীতিবাজরা ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে আঙুল ফুলে কলাগাছ নয় বটগাছ বনে গেছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। অপরদিকে মানুষের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকায় এসে দাঁড়িয়েছে ।

দলের মহাসচিব বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের প্রত্যাশা। যেনতেন কোনো নির্বাচনের মাধ্যমে নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি না হয় সে বিষয়ে তিনি সরকারকে সতর্ক থাকতে আহ্বান জানান।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১০

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১১

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১২

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৩

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৪

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৫

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৬

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৭

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৮

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৯

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

২০
X