কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

১০ দফা দাবি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের 

ডিআরইউতে আলোচনা সভায় বক্তারা। ছবি : কালবেলা
ডিআরইউতে আলোচনা সভায় বক্তারা। ছবি : কালবেলা

আধুনিক ও পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা, শ্রমিকদের নিয়োগপত্র, রেশনিং ব্যবস্থা, শ্রমিক কল্যাণ আইন, সার্বজনীন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন সহ ১০ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘পরিবহন শিল্প ও শ্রমিকের সমস্যা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে অংশ নিয়ে বক্তারা এসব পরামর্শ তুলে ধরেন। সংগঠনের নেতারা বলছেন, হঠাৎ করেই ব্যাটারিচালিত রিকশাসহ পরিবহন শ্রমিকদের রাস্তা থেকে তুলে দিলে লাখ লাখ মানুষ বেকার হবে। পথে বসবে তাদের পরিবারের লোকজন। কমপক্ষে ৪০ লাখ মানুষের জীবনে দুর্দশা নামবে। তাই বিকল্প বিজ্ঞান সম্মত ও নিরাপদ পরিবহন ব্যবস্থার দাবি জানান তারা।

বক্তারা বলেন, সরকার ইচ্ছা করলেই অনুমোদনহীন যানের পরিবর্তে বিকল্প যানবাহনের ব্যবস্থা করতে পারে। এতে শ্রমিকদের দুর্দশা কমবে। রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে রাজস্ব বাড়বে সরকারের। তেমনি নিরাপদ হবে পথ।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান আহমেদ ও আয়োজক সংগঠনের উপদেষ্টা মোস্তফা আলমগীর রতন।

স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।

আরও বক্তব্য রাখেন, শাহ আলম, মো. ফারুক, নাছির উদ্দিন, মো. সেলিম, মো. আল আমিন কালা, মো. মাকসুদুর রহমান, আলাউদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী বলেন, আমি আপনাদেরই লোক। আপনাদের ন্যায্য দাবি দাওয়া আন্তরিকতার সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিচ্ছি। আমি ও আমার মন্ত্রণালয় শ্রমিক কল্যাণে সর্বদা নিয়োজিত আছি। প্রতিমন্ত্রী সংগঠনের পক্ষ থেকে ১০ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১০

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১১

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১২

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৩

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৫

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৬

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৭

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৮

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৯

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X