কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চোরাই অটোরিকশা উদ্ধারসহ গ্রেপ্তার ২ 

অটোরিকশা চুরি করা ২ আসামিকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
অটোরিকশা চুরি করা ২ আসামিকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই অটোরিকশাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) উত্তরখানের পুরানপাড়ার আটিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন-মো. আব্দুল জলিল (৪০) ও হালিম ফকির (২৪)।

উত্তরখান থানা সূত্রে জানা যায়, রিকশাচালক মো. আব্দুল জলিল গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উত্তরখানের বড়বাগ ট্রান্সমিটারে মোড়ের পূর্ব পাশের গাড়ির গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে চালানোর জন্য বের হয়। নিয়ম অনুযায়ী রাতে অটোরিকশা ফেরত দেওয়ার কথা থাকলে আব্দুল জলিল তা করেনি।

এ ঘটনায় শুক্রবার (২৭ ডিসেম্বর) অটোরিকশার মালিক মো. আছলাম হোসেন জনি থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরখান থানায় জলিলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু হয়।

থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রাবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উত্তরখানের পুরানপাড়ার আটিপাড়ার আব্দুল্লাহ অটো এন্টারপ্রাইজ থেকে চোরাই অটোরিকশা ক্রয়কারী হালিম ফকিরকে গ্রেপ্তার করা হয়।

সে সঙ্গে তার হেফাজত থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় তার হেফাজত থেকে আরও দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়, যার কোনো বৈধ কাগজপত্র হালিম দেখাতে পারে নাই। উদ্ধার করা চোরাই অটোরিকশা তিনটির আনুমানিক মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১১

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১২

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৩

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৪

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৫

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৬

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৮

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৯

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

২০
X