কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০১:৫৬ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ফরেন এফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিতে আরও ১৭ জন যুক্ত

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বৈদেশিক সম্পর্ক দেখভাল করতে বিএনপির নতুন গঠিত ‘চেয়ারপারসনস ফরেন এফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি বা এফএসি’তে আরও ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া গত ১৫ জুন গঠিত ১১ সদস্যের ওই কমিটির তিনজনকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে পদমর্যাদা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জুন) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

তিন উপদেষ্টা হলেন- সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও কুড়িগ্রাম জেলা সভাপতি তাসভিরুল ইসলাম।

গত ১৫ জুন উপদেষ্টা কাউন্সিলে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সাখাওয়াত হাসান জীবন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন এবং সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন চৌধুরী পাহিনকে নিয়োগ দেওয়া হয়।

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিলে ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি এবং ৮১ সদস্যের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়।

গত ১৫ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান করে ১১ সদস্যের ‘চেয়ারপারসন ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজারি কমিটি’ এবং ১৮ সদস্যের ‘স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটি’ গঠিত হয়। এফএসি’তে নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- আশরাফ উদ্দিন (সাবেক রাষ্ট্রদূত, ক্যানাডা), এনামুল হক চৌধুরী, এ এন এম ওহিদ আহমেদ (সাবেক ডেপুটি মেয়র, টাওয়ার হ্যামলেটস), আনোয়ার হোসেন খোকন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), জনাব রাশেদুল হক (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), নাহিদ খান (সহ-আন্তর্জাকি বিষয়ক সম্পাদক), তোফাজ্জল হোসেন তপু (জাপান), হাফিজ খান সোহেল (ওয়াশিংটন), এ এস এম জি শাহ ফরিদ (পেনসিলভেনিয়া), বদরুল আলম চৌধুরী শিপলু (ক্যালিফোর্নিয়া), ডলি নাসির (ইতালি), গোলাম ফারুক শাহিন (নিউ ইয়র্ক), শফিক দেওয়ান (জার্মানি), শামীম পারভেজ (জার্মানি), হাজী হাবিব (ফ্রান্স), কবির আহমেদ (আয়ারল্যান্ড), মো. নায়েমুল বাসির (অস্ট্রিয়া)। গত ১৫ ‍জুন ১৮ সদস্যের ‘স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটি’র সদস্যরা হলেন, শ্যামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আসাদুজ্জামান, আফরোজা খান রিতা, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জিবা খান,অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, খান রবিউল ইসলাম রবি, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন, ফারজানা শারমীন পুতুল, ইসরাফিল খসরু, ব্যারিস্টার আবু সালেহ মো: সায়েম (ইউকে) এবং মো: ইকবাল হোসেন বাবু (বেলজিয়াম)। এ ছাড়া ১৭ জন নতুন যুক্ত হওয়ায় ‘স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটি’র সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।

এই কমিটির নবনিযুক্ত সদস্য ড. এনামুল হক চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দায়িত্ব তা পালনে তিনি সচেষ্ট থাকবেন।

অপর সদস্য বদরুল আলম চৌধুরী শিপলু এক প্রতিক্রিয়ায় বলেন, কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বিত উদ্যোগ দরকার। সেই জন্য বিএনপি স্পেশাল চেয়ারপারসনের এসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স কমিটি গঠন করা হয়েছে। আর এ কমিটিতে আমাকে সদস্য হিসেবে রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরেকজন সদস্য রাশেদুল হক কালবেলাকে বলেন, আশা করছি বিএনপির এ স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স কমিটির নেতৃত্বে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X