কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদকের ছোবলে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, মাদকের করালগ্রাসে আক্রান্ত হয়ে আমাদের যুবসমাজ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুববিভাগ আয়োজিত আন্তর্জাতিক মাদক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুববিভাগের সভাপতি ডা. ফখরুদ্দীন মানিকের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আতিক হাসান রায়হানের পরিচালনায় সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত, কাফরুল পশ্চিম থানা আমির আব্দুল মতিন খান, যুববিভাগ কাফরুল পশ্চিম থানা পরিচালক আমিনুর রহমান আমান, কাফরুল পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য মাহবুবুল ইসলাম ও ছাত্রশিবির কাফরুল থানা সভাপতি ইরফানুল হক নবীন প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে আমাদের দেশে অবাধে মাদক আসার কারণে নতুন প্রজন্মের একটি বিরাট অংশ আজ মাদকাসক্ত হয়ে পড়েছে। নতুন প্রজন্মকে মাদকের কালো থাবা থেকে বাঁচাতে ইসলামী অনুশাসন মেনে চলতে যুবসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, মাদক আক্রান্ত যুবসমাজ দিয়ে জাতির উন্নয়ন এবং দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই আমাদের এই অশুভ বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। তিনি নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে মাদকদ্রব্যের উৎপাদন, আমদানি, সংরক্ষণ, বিপণন, সেবন ও ব্যবহার নিষিদ্ধের জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, মাদককে আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমাদের রাষ্ট্র ও সমাজ এখন রীতিমতো মাদকের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছে। যা কোরআন ও আল্লাহর বিধানের সুস্পষ্ট লঙ্ঘন। মাদকের ভয়াবহতা থেকে বাঁচতে সমাজ ও রাষ্ট্রে মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। অন্যথায় জাতির অধঃপতন অনিবার্য হয়ে উঠবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X