ইতালি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি যুবক। ছবি : সংগৃহীত
পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি যুবক। ছবি : সংগৃহীত

ইতালির রোমে ভ্রমণে আসা এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে ২৮ বছর বয়সী বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

বুধবার (২৮ জানুয়ারি) মেট্রোতে ভ্যাটিকান সিটিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এই বিষয়ে ফেসবুক পোস্ট করেছেন দেশটির সাবেক উপমন্ত্রী মাত্তেও সালভিনি।

জানা গেছে, ভ্যাটিকান সিটি যাওয়ার পথে চলন্ত ট্রেনের ভেতরে বাংলাদেশি যুবক ওই কিশোরীকে স্পর্শ করেন এবং যৌন হয়রানির চেষ্টা করেন। এসময় ওই কিশোরীর চিৎকারে আশপাশের যাত্রীরা এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ অভিযুক্তকে ভিত্তোরিও ইমানুয়েল স্টেশনে আটক করা হয়।

তদন্তে দেখা গেছে, বাংলাদেশি যুবকের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে অপরাধের রেকর্ড ছিল। দুই বছর আগে অর্থাৎ ২০২৪ সালেও একটি বাসে এক নারীকে হেনস্থা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। রোম পুলিশ তাকে গুরুতর যৌন সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠিয়েছে।

ইতালির সাবেক উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এ ধরনের অপরাধের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। মাত্তেও সালভিনি ইতালির কট্টরপন্থি একজন রাজনীতিবিদ। তিনি ইতালিতে অবস্থানরত প্রবাসীদের পছন্দ করেন না। এদিকে, এই ঘটনায় ইতালিতে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১০

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১১

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১২

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৩

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৫

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৬

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৭

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৮

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

২০
X