ইতালি প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইতালি সরকারের কঠোর সিদ্ধান্ত, কঠিন হচ্ছে প্রবেশ

ইতালিতে কর্মী নিয়োগে সরকারের নতুন সিদ্ধান্ত। ছবি : কালবেলা
ইতালিতে কর্মী নিয়োগে সরকারের নতুন সিদ্ধান্ত। ছবি : কালবেলা

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া কোনো কর্মী নিয়োগ করলে মালিককে এখন বাড়তি জরিমানা গুনতে হবে। এই জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩৬৩৭.৮৭ ইউরো, যা মূলত ওই কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানোর খরচ হিসেবে আদায় করা হবে।

ইতালি পুলিশ প্রধানের জারি করা নতুন ডিক্রি অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় এই জরিমানার অঙ্ক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর যেখানে প্রত্যাবাসন খরচ বাবদ জরিমানা ছিল ২৮৬৪ ইউরো, সেখানে এখন তা প্রায় ৭৭০ ইউরো বৃদ্ধি পেয়েছে। আইনটি ২০ জানুয়ারি ইতালির অফিসিয়াল গেজেটে প্রকাশিত হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

ইমিগ্রেশন আইন অনুযায়ী, অবৈধ কর্মী নিয়োগ শুধু আর্থিক অপরাধ নয়, এটি একটি ফৌজদারি অপরাধ হিসেবেও গণ্য হয়। এজন্য মালিকের ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং প্রতি অবৈধ কর্মীর জন্য ৫ হাজার ইউরো পর্যন্ত মূল জরিমানার বিধান রয়েছে। নতুন ঘোষিত ৩৬৩৭ ইউরো জরিমানা এই শাস্তির সঙ্গে অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।

এছাড়া যদি কোনো মালিক একাধিক অবৈধ কর্মী নিয়োগ করেন, বিশেষ করে তিনজনের বেশি, অপ্রাপ্তবয়স্কদের কাজে লাগান অথবা শ্রম শোষণের সঙ্গে জড়িত থাকেন, তাহলে শাস্তি আরও কঠোর হবে। ইতালিতে এই ধরনের শ্রম শোষণ ব্যবস্থা ‘কাপোরালাতো’ নামে পরিচিত, যা দমন করতে সরকার দীর্ঘদিন ধরে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাড়তি জরিমানার অর্থ মূলত অবৈধ কর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর বিমান ভাড়া ও সংশ্লিষ্ট প্রশাসনিক খরচ মেটানোর জন্য ব্যবহার করা হবে। নতুন এই আইন অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং শ্রমবাজারে শোষণ বন্ধ করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X