মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০২ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় অভিবাসীদের জন্য সুখবর!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় বসবাসরত অনিবন্ধিত অভিবাসী কর্মীদের জন্য দেশে ফেরার সুযোগ আরও বাড়িয়েছে দেশটির সরকার। ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০’-এর মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ৩১ মে ২০২৭ পর্যন্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২০২৫ সালের ১৯ মে থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে অনিবন্ধিত কর্মীদের নিজ নিজ দেশে ফেরার সুযোগ চালু করা হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া বিন শাবান জানান, কর্মসূচিটি ব্যাপক সফল হয়েছে। ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের মোট ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অভিবাসী জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরে গেছেন। এতে সরকারের আয় হয়েছে প্রায় ১২৭ মিলিয়ন রিঙ্গিত।

ঘোষণা অনুযায়ী, এই কর্মসূচির আওতায় অনিবন্ধিত অভিবাসীরা কোনো ধরনের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি না হয়ে নির্দিষ্ট শর্তে দেশে ফেরার সুযোগ পাবেন। বৈধ পাস বা পারমিট ছাড়া অবস্থান এবং ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার মতো অপরাধে ৫০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে। এছাড়া পাসের শর্ত ভঙ্গের জন্য ৩০০ রিঙ্গিত জরিমানা এবং ২০ রিঙ্গিত ফি দিয়ে স্পেশাল পাস সংগ্রহ করে দেশে ফেরা যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ফেরত যাওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশের ১ লাখের বেশি কর্মী রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ২০২৩-২৪ সালে কলিং ভিসায় এসে কোম্পানির ত্রুটির কারণে অনিবন্ধিত হয়ে পড়েন। অনেক প্রতিষ্ঠান সঠিক কাগজপত্র ও কাজের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় ব্ল্যাকলিস্টে পড়ে, যার প্রভাব পড়ে কর্মীদের ওপর।

তবে কর্মসূচির মেয়াদ বাড়ানোয় অনেক অনিবন্ধিত বাংলাদেশি হতাশ হয়েছেন। তারা বৈধতা পাওয়ার আশায় এখনও মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং ইমিগ্রেশনের নজর এড়াতে অনেকে গোপনে জীবনযাপন করছেন।

অন্যদিকে, বিভিন্ন দেশের নাগরিকরা ভ্রমণ ভিসায় এসে নির্ধারিত সময় শেষে দেশে না ফিরে অনিবন্ধিতভাবে কাজ করছেন বলে জানা গেছে। বাংলাদেশি নাগরিকদের সংখ্যা বেশি হওয়ায় নতুন করে ভ্রমণ ভিসা পেতে এখন কঠোর যাচাই-বাছাইয়ের মুখে পড়তে হচ্ছে প্রকৃত ভ্রমণকারীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুমন্ত বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে: অনন্ত জলিল

শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট

অফিসের বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় চাকরি গেল পিয়নের, আদালতের রায়ে পুনর্বহাল 

উৎসবমুখর আয়োজনে শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

তাপমাত্রা-বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাস

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

১০

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়, কী বললেন স্কালোনি

১১

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

১২

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

১৩

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

১৪

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যে সদস্যরা 

১৫

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৬

জলঢাকায় ১৪৪ ধারা জারি

১৭

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

১৮

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১৯

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

২০
X