মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশির পাশে দূতাবাস

চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশির খোঁজ নিতে হাসপাতালে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল। ছবি : কালবেলা
চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশির খোঁজ নিতে হাসপাতালে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল। ছবি : কালবেলা

মালদ্বীপে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. ইউসুফ মাহমুদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার (১০ জুন) রাজধানী মালের এডিকে (ADK) হাসপাতালে পরিদর্শন করেছে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্লাহ এবং কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন এ সময় হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীর সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। প্রতিনিধি দল ইউসুফ মাহমুদের দ্রুত আরোগ্য কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামের বাসিন্দা ইউসুফ মাহমুদ জীবিকার অন্বেষণে সাত বছর আগে মালদ্বীপে পাড়ি জমান। সম্প্রতি কর্মস্থলে সংঘটিত এক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন এবং বর্তমানে তিনি রাজধানী মালের এডিকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষায় বাংলাদেশ দূতাবাসের এই মানবিক তৎপরতা প্রবাসী সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে। ইউসুফ মাহমুদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে তার পরিবার, স্বজন এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১০

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১১

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১২

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৩

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৫

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৬

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৭

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৮

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

২০
X