ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পরিবারের ভিড়। ছবি: কালবেলা
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পরিবারের ভিড়। ছবি: কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় মো. ইয়ামিন ভূইয়া (৩০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সুমা আক্তার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় শহরের ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মো. আবুল বাশারের ছেলে।

নিহতের পরিবার জানায়, গত দুই মাস আগে ইয়ামিনের সঙ্গে পার্শ্ববর্তী মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের সুমা আক্তারের মুঠোফোনে বিয়ে হয়। সম্প্রতি ইমন দেশে ফিরে গত ১৭ জুলাই সুমাকে ঘরে তুলে নেয়। সোমবার সন্ধ্যায় ইয়ামিন শ্বশুর বাড়ি থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিল। পথিমধ্যে ভাদুঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে ইয়ামিন ও সুমা গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী সুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X