মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০০ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

কুয়ালালামপুরের প্রখ্যাত টেইলর’স বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবসের বিশেষ সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা।
কুয়ালালামপুরের প্রখ্যাত টেইলর’স বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবসের বিশেষ সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা।

‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখিব তাদের অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ পালন করেছে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া।

সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩) এ দিন উপলক্ষে অভিবাসীদের অবদান এবং তাদের অধিকারের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে কুয়ালালামপুরের প্রখ্যাত টেইলর’স বিশ্ববিদ্যালয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মালয়েশিয়ায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত দিল্লি রাজ পউদেল, মরিশাসের হাইকমিশনার জে গোবর্ধন এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়াসহ বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, মালয়েশিয়ার অভিবাসন সংক্রান্ত বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জাতিসংঘের মালয়েশিয়া অফিসের প্রতিনিধি, মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, টেইলর’স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিক, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন টেইলর’স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্স ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. অনিদ্যিতা দাস গুপ্ত। প্যানেল আলোচনায় মডারেটর ছিলেন জাতিসংঘের মালয়েশিয়ান অফিসের ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অফিসার ক্রিস্টিন চেহ গেক ফিং।

‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখিব তাদের অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ পালন করেছে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া।

সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩) এ দিন উপলক্ষে অভিবাসীদের অবদান এবং তাদের অধিকারের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে কুয়ালালামপুরের প্রখ্যাত টেইলর'স বিশ্ববিদ্যালয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মালয়েশিয়ায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত দিল্লি রাজ পউদেল, মরিশাসের হাইকমিশনার জে গোবর্ধন এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়াসহ বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, মালয়েশিয়ার অভিবাসন সংক্রান্ত বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জাতিসংঘের মালয়েশিয়া অফিসের প্রতিনিধি, মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, টেইলর'স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিক, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন টেইলর’স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্স ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. অনিদ্যিতা দাস গুপ্ত। প্যানেল আলোচনায় মডারেটর ছিলেন জাতিসংঘের মালয়েশিয়ান অফিসের ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অফিসার ক্রিস্টিন চেহ গেক ফিং।

সেমিনারের প্রথম সেশনের প্যানেলিস্ট ছিলেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্টেন্ট আমান্ডা এনজি সিয়াং ওয়েই, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মালয়েশিয়া অফিসের প্রজেক্ট ম্যানেজার ক্যাথেরিন লজ, ফেডারেশন অব মালয়শিয়ান ম্যানুফেকচারের ভাইস প্রসিডেন্ট দাতো নাথান কে সোফি, মালয়েশিয়ার এমপ্ল্যার ফেডারেশনের নির্বাহী পরিচালক দাতুক শামসুদ্দিন বারদান, ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান হারিরি বিন হারুন এবং মালয়েশিয়ার লেবার ডিভিশনের সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার কালা এ/পি থাঙ্গারাজু।

সেমিনারের দ্বিতীয় সেশনের আলোচক ছিলেন সিটি ব্যাংক লিমিটেড মানি ট্রান্সফার, মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুর রহমান ফারাজি, টেইলর’স বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. গইডো বিনি, কমনওয়েলথ ইউথ ইনোভেশন সেন্টারের চেয়ারম্যান ও গ্লোবাল চিফ এক্সিকিউটিভ ড. কিশাভ আম্বিগাপাথি এবং নর্থ সাউথ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক প্রফেসর এড্রিন পেরেরা।

সেমিনারে আন্তর্জাতিক অভিবাসন, অভিবাসীদের ভূমিকা ও অধিকার, অভিবাসনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং অভিবাসন সম্পর্কিত আন্তর্জাতিক, বাংলাদেশ এবং মালয়েশিয়ার বিভিন্ন পদক্ষেপসমূহ নিয়ে তথ্যভিত্তিক বিস্তারিত আলোচনা করা হয়। বক্তাগণ অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক এবং স্থানীয় আইনের যথাযথ বাস্তবায়ন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বক্তাগণ অভিবাসী নিয়োগ খরচ কমা‌নো, শ্রমিক নিপীড়ন বন্ধ এবং সম্মানজনক মজুরি নিশ্চিতের ওপর জোর দেন।

মালয়েশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর তার বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশিরা স্বাগতিক দেশ মালয়েশিয়া ও বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশ সরকার নিরাপদ ও নৈতিক অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারবব্ধ। শ্রমিক বঞ্চনা বন্ধ এবং তাদের অধিকার নিশ্চিতে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার সরকার এবং অভিবাসী সংক্রান্ত বিভিন্ন দপ্তরের সাথে একযোগে কাজ করছে।

সবশেষে এ সেমিনারে অংশগ্রহণের জন্য ভারপ্রাপ্ত হাইকমিশনার সবাইকে ধন্যবাদ জানান। সেমিনার শেষে আলোচকদের হাইকমিশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং অতিথিদের আপ্যায়িত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১১

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১২

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৪

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৫

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৬

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৭

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৮

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৯

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

২০
X