কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৩ পালিত

বিদেশগামী এবং প্রত্যাগত ৫০০ অভিবাসী কর্মীদের ফুলের সংবর্ধনা দেওয়া হয়। ছবি : কালবেলা
বিদেশগামী এবং প্রত্যাগত ৫০০ অভিবাসী কর্মীদের ফুলের সংবর্ধনা দেওয়া হয়। ছবি : কালবেলা

‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখব তাদের অধিকার’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৩ পালিত হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মাসংস্থান মন্ত্রণালয়ের অধিন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষাণ ব্যুরোর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত প্রবাসী কল্যাণ ডেক্সের উদ্যোগে আয়োজিত এই দিবসটি উদযাপন উপলক্ষে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ প্রধান ডেস্কের সামনে এবং আন্তর্জাতিক আগমনের গেইটে যথাক্রমে বিদেশগামী এবং প্রত্যাগত ৫০০ অভিবাসী কর্মীদের ফুলের সংবর্ধনা দেওয়া হয়।

প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, আইওএম, ব্র্যাক, বায়রা, বিএনএসকে, ওয়্যারবি, বিএনডব্লিউএলএ, রামরু, ওকাপ, বিএমডব্লিউএফ কর্তৃক প্রদত্ত টি-শার্ট, ক্যাপ, ব্যাগ, ফুল, মগ এবং খাদ্যসামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মো. শোয়াইব আহমাদ খান, উপপরিচালক শরিফুল ইসলাম, সিভিল এভিয়েশন অথোরিটি অব-বাংলাদেশের উপপরিচালক ইকরাম উল্লাহ, আইওএম বাংলাদেশের মাইগ্রেশন নীতি এবং টেকসই উন্নয়ন ইউনিটের প্রধান ঈশিতা শ্রুতি, আইওএম মাইগ্রেশন প্রোটেকশন ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার পূজা ভাল্লা, আইওএম ন্যাশনাল প্রোগ্রাম অফিসার রাফিদ আহমেদ সালেহীন, আইওএম প্রকল্প সহকারী খাদিজা আক্তার, ব্র্যাক মাইগ্রেশন ম্যানেজার মোহাম্মদ হোসেন খান, বায়রার অর্থ সচিব বেলাল হোসেন মজুমদার, রামরুর প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ইনজামুল হক, বিএনএসকের প্রতিনিধি, ওয়্যারবি আরবিট্রেশন অফিসার জান্নাতুনেসা তমা, বিএনডব্লিউএলএ-এর অ্যাডভোকেট ফেরদৌস নিগার, ওকাপের এইচআর ও অ্যাডমিন অফিসার মো. ইরফান আহমেদ এবং বিএমডিএফ-এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মো. শোয়াইব আহমাদ খান বলেন, দেশের উন্নয়নে অভিবাসীদের ভূমিকা অনস্বীকার্য। তিনি আন্তর্জাতিক অভিবাসী দিবসের গুরুত্ব, অভিবাসীদের অধিকার রক্ষা এবং অভিবাসী কর্মী ও তাদের কল্যাণ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সহকারী পরিচালক দেবব্রত ঘোষ জানান, বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ৪ ডিসেম্বর, ২০০০ সালে দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মে নিযুক্ত থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি। সে প্রেক্ষিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রবাসী কল্যাণ ডেস্কের আয়োজনে অভিবাসী দিবস ২০২৩ পালনের আয়োজন করা হয়েছে। এই আয়োজনকে সফল করার জন্য সহযোগিতা প্রদান করায় আইওএম, ব্র্যাক, বায়রা, বিএনএসকে, ওয়্যারবি, বিএনডব্লিউএলএ, রামরু, ওকাপ, বিএমডব্লিউএফ দেশি বিদেশি সংস্থার প্রতি ধন্যাবাদ ও কৃতজ্ঞা জ্ঞাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X