কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ১১:১৭ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্দিষ্ট শব্দসীমায় নিউইয়র্কে জুমার নামাজের আজান দেওয়া যাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র জুমা ও রমজান মাসে মাগরিব নামাজের আজানের ব্যাপারে নতুন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রশাসন। ঘোষণায় বলা হয়েছে, নিউইয়র্ক সিটিতে জুমা ও রমজানে মাগরিব নামাজের আজান সুনির্দিষ্ট মাত্রায় শব্দ করে দেওয়া যাবে।

গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ম্যানহাটনের সিটি হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, সব ধর্মের মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে নিউইয়র্ক সিটি। প্রতিটি ধর্মের বিশেষ পবিত্র দিন আছে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে। এরই অংশ হিসেবে মুসলিম সম্প্রদায়কে সুযোগটি দেওয়া হয়েছে। দিনটি নিউইয়র্ক সিটির মুসলিম সম্প্রদায়ের জন্য ঐতিহাসিক।

এই ব্যাপারে নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার সংবাদমাধ্যমকে বলেন, আজানের বিষয়ে মেয়রের ঘোষণায় নগরের মুসলিম সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটেছে। নিয়মটি সঠিকভাবে মেনে চললে ভবিষ্যতে শহরের মুসলিম সম্প্রদায়ের আরও বড় কিছু অর্জন করা সম্ভব হবে।

এদিকে, গত ২৪ আগস্ট এনওয়াইপিডির ডেপুটি কমিশনার মার্ক টি স্টিয়ার্ট স্বাক্ষরিত একটি ‘ভুয়া’ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বিজ্ঞতিতে বলা হয়েছিল, নিউইয়র্ক শহরের মসজিদগুলোতে মাইকে শব্দ করে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া যাবে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ পায়। এখন শব্দ করে আজান দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত স্পষ্ট করলেন নিউইয়র্ক নগরের মেয়র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১০

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১২

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৩

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৪

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৫

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৬

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৭

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৮

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৯

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

২০
X