বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মুয়াজ্জিনের মৃত্যু

পটুয়াখালী জেলার ম্যাপ। ছবি : কালবেলা
পটুয়াখালী জেলার ম্যাপ। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফলে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বনি আমিন নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ অক্টোবর) প্রথম ওই মসজিদে আসরের নামাজের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারান তিনি। উপজেলার সূর্যমনী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বাউফল থানার এসআই আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বনি আমিন ধুলিয়া ইউনিয়নের চর চাঁদকাঠি গ্রামের খালেক মেলকারের ছেলে।

জানা গেছে, সদ্য কোরআনের হাফেজ হয়ে চাকরি খুঁজছিলেন বনি আমিন। দুদিন আগে তিনি উপজেলার সূর্যমনী ইউপির গোয়ালিয়াবাঘা গ্রামের মৃধা বাড়ির পাঞ্জেগানা মসজিদে মুয়াজ্জিনের চাকরি নেন। তিনি চাকরিতে যোগদান করে আসরের নামাজের আজান দিতে যান। এ সময় মাইকের সুইচ চাপ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পর্শ হয়ে পড়ে যান। কিছুক্ষণ পর ওই বাড়ির এক মহিলা মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ জানালা দিয়ে মেঝেতে বনি আমিনকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে বাড়ির লোকজন এসে বনি আমিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

সূর্যমণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, ‘এটি খুবই হৃদয় বিদারক ঘটনা। সদ্য হাফেজ হওয়া বনি আমিনের এমন মৃত্যুতে সবাই হতবাক হয়েছেন।’

বাউফল থানার এসআই আশরাফুল আলম বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১১

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১২

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১৩

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৪

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৫

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৬

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১৭

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১৮

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৯

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

২০
X