ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হালাল প্রাণীর যে অংশগুলো খাওয়া নিষেধ

হালাল প্রাণীর যে অংশগুলো খাওয়া নিষেধ
ছবি : সংগৃহীত

ইসলামি জীবনবিধানে হালাল ও হারামের পার্থক্য অত্যন্ত সুষ্পষ্ট। মহান আল্লাহ তায়ালা মুমিনদের জন্য পবিত্র ও কল্যাণকর সব বস্তুকে হালাল করেছেন এবং অপবিত্র ও ক্ষতিকর বিষয়গুলোকে করেছেন হারাম। দৈনন্দিন জীবনে আমরা গরু, মহিষ, ছাগল বা ভেড়ার মতো বিভিন্ন হালাল প্রাণীর মাংস ভক্ষণ করে থাকি। বিশেষ করে কোরবানির সময় বা উৎসব-আয়োজনে পশু জবাইয়ের ধুম পড়ে যায়।

তবে ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, একটি হালাল প্রাণীর প্রতিটি অঙ্গই ভক্ষণযোগ্য নয়। জবেহকৃত পশুর এমন কিছু নির্দিষ্ট অংশ রয়েছে, যা খাওয়া শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ।

তাই মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই জেনে রাখা জরুরি যে, পশুর কোন অংশগুলো আল্লাহ তায়ালা আমাদের জন্য বৈধ রেখেছেন আর কোনগুলো বর্জন করতে বলেছেন। কালবেলার পাঠকদের জন্য পশুর সেই নিষিদ্ধ অংশসমূহের পরিচয় জানিয়েছেন ইসলামি স্কলার মুফতি রেজাউল করীম আবরার

তিনি বলেন, ফোকাহায়ে কেরামের মতে, একটি হালাল পশুর সাধারণত ৬টি বা ৭টি অংশ খাওয়া নিষেধ। সেগুলো হলো-

  • ১. প্রবাহিত রক্ত: পশু জবাই করার সময় যে রক্ত শরীর থেকে বেরিয়ে যায়, তা ভক্ষণ করা সম্পূর্ণ হারাম।
  • ২. লজ্জাস্থান: পশুর লজ্জাস্থান (নর বা মাদি নির্বিশেষে) খাওয়া ইসলামে বৈধ নয়।
  • ৩. অণ্ডকোষ: পুরুষ পশুর অণ্ডকোষ বা বিচি খাওয়া নিষেধ।
  • ৪. মূত্রথলি: পশুর শরীরের যে অংশে প্রস্রাব জমা থাকে, সেই থলিটি ফেলে দিতে হবে।
  • ৫. পিত্ত ও পিত্তথলি: পশুর যকৃতের সাথে থাকা পিত্ত বা পিত্তথলি খাওয়া নিষিদ্ধ।
  • ৬. রক্ত প্রবাহিত হওয়ার রগ: শরীরের যেসব প্রধান রগ দিয়ে রক্ত চলাচল করে, মাংস কাটার সময় সেগুলো বর্জন করা উচিত।

নাড়িভুঁড়ি ও চামড়া কি খাওয়া যাবে?

আমাদের সমাজে অনেক সময় নাড়িভুঁড়ি বা চামড়া খাওয়া নিয়ে দ্বিধা তৈরি হয়। এ বিষয়ে শরিয়তের স্পষ্ট ব্যাখ্যা হলো, পশুর নাড়িভুঁড়ি খাওয়া নাজায়েজ নয়। তবে এটি খাওয়ার প্রধান শর্ত হলো, এর ভেতরকার সব ধরনের নাপাকি ও ময়লা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

ফোকাহায়ে কেরাম নিষিদ্ধ অঙ্গের তালিকায় চামড়াকে অন্তর্ভুক্ত করেননি। সুতরাং কেউ যদি চান, তবে পশুর চামড়ার ওপরের লোম বা পশম উত্তমরূপে পরিষ্কার করে তা রান্না করে খেতে পারেন। বিশ্বের অনেক মুসলিম দেশে পশুর চামড়া খাওয়ার প্রচলন রয়েছে।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১০

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১১

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১২

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৩

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৪

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৫

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৬

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৭

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৮

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৯

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

২০
X