পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ এএম
অনলাইন সংস্করণ
ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ

সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তার ফেসবুক পোস্ট

সহকারী ভূমি কর্মকর্তা মো. জহুরুল হক। ছবি : সংগৃহীত
সহকারী ভূমি কর্মকর্তা মো. জহুরুল হক। ছবি : সংগৃহীত

অফিস কক্ষে বসে ঘুষ নেন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. জহুরুল হক। তার ঘুষ নেওয়ার ১৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরালও হয়েছে। এ নিয়ে “ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল” শিরোনামে সংবাদ প্রকাশ করে কালবেলা।

সংবাদ প্রকাশের পর অভিযুক্ত ওই ভূমি কর্মকর্তা তার নিজ নামীয় (Zohurul Haque) ফেসবুক আইডিতে কিছু সাংবাদিককে গালি দিয়ে একটি পোস্ট করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সাংবাদিক নামধারী কিছু *** বাচ্চা (প্রচার অনুপযোগী) পরিকল্পিতভাবে পেছনে লেগেছে। আর ধৈর্যধারণ নয়, আইনিভাবে মোকাবিলা করবো, ইনশাআল্লাহ।’

ভূমি কর্মকর্তার ভাইরাল হওয়া ওই ভিডিতে দেখা যায়, ওই ভূমি কর্মকর্তা মো. জহুরুল হক তার অফিস কক্ষে চেয়ারে বসে এক ব্যক্তির কাছ থেকে ৫০০ টাকার একটি নোট গ্রহণ করছেন। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এটা সবার জন্য নির্ধারণ করা থাকে। যে পরিশ্রম করে না তাকেও ৫০০ টাকা দেওয়া লাগে। গোবিন্দর কোনো কাজ নাই খালি ফাইল টানে। আমি পস্তাব দিয়ে দিই, আপনি নিয়ে যান একেবারে।

একজন সরকারি কর্মকর্তার এমন ফেসবুক পোস্টে উদ্বেগ প্রকাশ করে পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্না বলেন, অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় কোনো কর্মকর্তা সাংবাদিককে উদ্দেশ করে এ ধরনের গালাগাল করে ফেসবুকে পোস্ট করে, তা অবশ্যই নিন্দনীয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X