কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০১:৪২ এএম
অনলাইন সংস্করণ

‘প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটাকে’

(বাঁ থেকে) অধ্যাপক ড. সালেহ হাসান নকীব ও রাকসু জিএস সালাউদ্দিন আম্মার।
(বাঁ থেকে) অধ্যাপক ড. সালেহ হাসান নকীব ও রাকসু জিএস সালাউদ্দিন আম্মার।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সদ্য বিদায়ী সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের বিদায় বেলায় তাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অকপটে স্বীকার করেছেন যে, গত ১৮ মাসে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিদায়ী উপাচার্যকে বারবার বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। সেই পোস্টে আম্মার লেখেন, ‘প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটাকে’।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে সালাউদ্দিন বলেন, উপাচার্য বাসভবন ছাড়লেন রাকসুর সদ্য বিদায়ী সভাপতি। ভিসির গেইটে যে পরিমাণ লাত্থি মারা হইছে, যতো বিপদে ফেলছি এই মানুষটারে আমি! তার জীবনের হয়তো ছাত্র নামের একটা আপদ হিসেবেই আছি আমি। আমি এই ১৮মাসের পুরো সময়টা সিস্টেম ব্রেকের কাজ করতে চেয়েছি। অনেক বেয়াদবি, রুডনেসের ভিতর দিয়েই নিজে একের পর এক রুলস ব্রেক করে পরিবর্তনের চেষ্টা করেছি। প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার।

তিনি আরও লেখেন, আমি হয়তো ক্যাম্পাস ছেড়ে চলে যাবো , অনেকে হাফ ছেড়ে বাচবে কিন্তু জনাব সালেহ হাসান নকীব স্যার মনে রাখবেন এই ছেলেটার বিন্দুপরিমান অসৎ উদ্যেশ্য ছিলো না এটা আমার আল্লাহ সাক্ষী।

বিদায়ী উপাচার্যের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে রাকসু জিএস পোস্টে উল্লেখ করেন, দোয়া করবেন সালেহ হাসান নকীব স্যার। ৪ দেয়ালের কাঠের চেয়ার-টেবিলের গবেষণার ভাগাড়ে আপনার জন্য শুভকামনা। শেষ রমজানে আপনার জন্য অনেক দোয়া। আমার জন্য দোয়া করবেন স্যার।

কালবেলা/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X