কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০১:০৭ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৬, ০২:১৬ এএম
অনলাইন সংস্করণ

লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে যাত্রী

লঞ্চের সামনের অংশে ঝুলছিলেন যাত্রী। ছবি : সংগৃহীত
লঞ্চের সামনের অংশে ঝুলছিলেন যাত্রী। ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ ঘাটে চলন্ত লঞ্চ থেকে ঝুঁকি নিয়ে নামতে গিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে যান এক যাত্রী। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দ্রুত পদক্ষেপে রক্ষা পান তিনি।

শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. জাহির। তার বাড়ি কুমিল্লা জেলায়।

জানা যায়, চাঁদপুর থেকে ঢাকাগামী রব রব–৭ লঞ্চ থেকে দ্রুত নামার চেষ্টা করতে গিয়ে নদীতে পড়ে যান জাহির নামের ওই যাত্রী। এসময় ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে তাকে উদ্ধার করে। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই যাত্রী সুস্থ আছেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চাঁদপুর থেকে ছেড়ে রব রব-৭ লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নামতে গিয়ে মো. জাহির নামে এক যাত্রী অসাবধানতাবশত ধলেশ্বরী নদীতে পড়ে যান। নদীতে পড়ে যাওয়া ওই ব্যক্তি তলিয়ে যাচ্ছিলেন।

তিনি জানান, ঈদ উপলক্ষে লঞ্চঘাটে আগে থেকেই ডিউটিরত ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান চালায়। অল্প সময়ের মধ্যেই তাকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১০

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১১

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১২

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৩

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৪

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৫

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৬

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৭

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

২০
X