জবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফ। ছবি: সংগৃহীত
জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে জকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের আংশিক হালনাগাদ দায়িত্বপ্রাপ্তদের তালিকায় তাদের নাম ঘোষণা করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, নতুন দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে রিয়াজুল ইসলামকে কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া আব্দুল আলিম আরিফকে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্ব প্রতিবছর নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়। সেই ধারাবাহিকতায় এবারও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যেন সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করতে পারি; সে জন্য সবার কাছে দোয়া কামনা করছি। মহান আল্লাহ আমাকে এই দায়িত্ব যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আব্দুল আলিম আরিফ বলেন, আলহামদুলিল্লাহ। পদ বা দায়িত্ব কোনো অহংকার বা ক্ষমতার বিষয় নয়; এটি একটি আমানত এবং আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষা। মহান আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়েই দায়িত্ব পালন করতে চাই।

তিনি আরও বলেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দায়িত্বের মর্যাদা রক্ষা এবং কল্যাণকর কাজে আত্মনিয়োগ করার তাওফিক দান করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টকর্মী নিহত

আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ:  ড. মাসুদ

ইউরোপের বাইরে খেলেও কি ব্যালন ডি’অর জেতা যায়?

নিষিদ্ধ পলিথিনের স্বর্গরাজ্য চট্টগ্রাম, থামছে না সরবরাহ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৪

১০

কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে 

১১

ওমানে মার্কিন রাডার স্থাপনায় আইআরজিসির হামলা

১২

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানবীজ-চারা, ১৫ দিনের মধ্যে সব গবাদিপশুকে টিকা: কৃষিমন্ত্রী

১৩

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৪

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল

১৫

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

১৬

ভাষণ প্রচার না করায় শীর্ষ ৩ গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিলেন ট্রাম্প

১৭

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

১৮

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

১৯

কামরাঙ্গীরচরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

২০
X