কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

হাম আক্রান্ত ছেলেকে নিয়ে বাবার ‘আতঙ্কের স্ট্যাটাস'

হাম আক্রান্ত ছেলেকে বুকে জড়িয়ে আছেন বাবা। ছবি: সংগৃহীত
হাম আক্রান্ত ছেলেকে বুকে জড়িয়ে আছেন বাবা। ছবি: সংগৃহীত

নিজের হাম আক্রান্ত শিশুকে নিয়ে গভীর আতঙ্ক ও অসহায়ত্বের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়েছেন মুশফিকুর রহিম নামে এক ব্যক্তি।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে দেওয়া ওই স্ট্যাটাসটি ইতোমধ্যে অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই এতে সহমর্মিতা প্রকাশ করেছেন।

কালবেলার পাঠকদের জন্য মুশফিকুর রহিমের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

রাষ্ট্র আমার সন্তানকে হাম উপহার দিল

আজ থেকে ৭ মাস আগে এভাবেই সন্তানকে প্রথম কোলে নিয়েছিলাম। তারপর থেকে একটু একটু করে সে বড় হয়ে উঠলো। হাসি শিখলো। অফিস থেকে এসেই আমি প্রথমে তাকে ডাক দেই ‘বাবা....’। সাথে সাথেই একটা ফিক করে হাসি দেয়। আমার ছেলে জন্মের পর শুধু ক্ষুধা লাগলে কাঁদে। কাঁদলে বুঝতাম খাওয়াতে হবে। খাওয়ানো শুরু আর চুপ। কোনদিন সে সারারাত আমাদের জাগিয়ে রাখেনি। কি লক্ষ্মী বাচ্চা আমার, কাঁদে না, রাত জাগে না। এবার জ্বর শুরুর প্রথম এক মাস সে একশো এক ডিগ্রি জ্বর নিয়েও কখনো কাঁদেনি। ঐ অবস্থাতেও আমাকে দেখলে হাসতো।

সেই ছেলে আমার কিছুদিন হলো ঘণ্টার পর ঘণ্টা একটানা কাঁদে। ঘুমাতে চায় না। পরীক্ষা করে দেখলাম নিউমোনিয়া। দেরি না করে হাসপাতালে ভর্তি করলাম। গতকাল আমি অফিস গেছিলাম। যতক্ষণ আমি ছিলাম না সে একটা মিনিটও কান্না থামায়নি। আমি আসার পর একটু কোলে নিয়ে গল্প করার সাথেই চুপ। জানি না আমার জন্যই অপেক্ষা করছিল কিনা। আজ তার শরীর হামে ভরে গেছে।

বিয়ের ছয় বছর পর আমাদের আল্লাহ একটা ছেলে দিয়েছে। কি সুন্দর দেখতে আমার ছেলেটা! সেই সুন্দর শরীরের প্রতিটা জায়গায় এখন হাম। হাসি সে ভুলে গেছে, এখন তার ভাষাই হলো কান্না।

আজ সারাদিন অনেক কেঁদেছি। ছেলের কাছে মাফ চেয়েছি বহুবার। এই দেশে তাকে জন্ম দেওয়ার জন্য মাফ চেয়েছি। এমন এক দেশে তাকে এনেছি যেই দেশের নেতারা জ্বর হলেও সিঙ্গাপুর যায়। তাদের সন্তানরা বিদেশে উন্নত জীবন-যাপন করে। গত কয়েকবছর নাকি আমাদের সন্তানদের জন্য টিকা কেনার প্রয়োজন তারা মনে করেননি। আর সেই হাম মহামারি হয়ে আমার সন্তানের শরীরে চলে এসেছে।

সরি বাবা, আমি সত্যি অনেক সরি।’

উল্লেখ্য, পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

কালবেলা/কেএইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X