কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৪ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স সালমান ও মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স সালমান ও মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে হওয়া নতুন পারমাণবিক সহযোগিতা চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে ওয়াশিংটনের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে বলে সতর্ক করেছেন সাবেক এক মার্কিন প্রতিরক্ষা উপদেষ্টা।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক চুক্তির অনুমোদন দেন। এই চুক্তির আওতায় দেশটি বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নিজস্ব জ্বালানি সমৃদ্ধ করার সুযোগ পাবে এবং কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক পারমাণবিক তদারকি ব্যবস্থার বাইরে যাওয়ার সুযোগও সৃষ্টি হবে।

বিশ্লেষকদের মতে, পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ করার সক্ষমতা ভবিষ্যতে তাত্ত্বিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথও উন্মুক্ত করতে পারে। ফলে এই চুক্তি যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যপ্রাচ্যেও বিতর্কের জন্ম দেবে।

সাবেক পেন্টাগন উপদেষ্টা জেসমিন এল গামাল মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ইরান অবশ্যই প্রশ্ন তুলবে যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবের সঙ্গে এ ধরনের পারমাণবিক সহযোগিতা করতে পারে, তাহলে আমাদের ক্ষেত্রে এত কঠোর শর্ত কেন আরোপ করা হচ্ছে?

তার মতে, এই চুক্তি ভবিষ্যতের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে, বিশেষ করে যখন ওয়াশিংটন ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করার নীতি অনুসরণ করছে।

সৌদি আরব দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে এমন একটি পারস্পরিক প্রতিরক্ষাচুক্তি চেয়ে আসছে, যা মার্কিন সিনেট অনুমোদন করবে। এতে ভবিষ্যতের কোনো মার্কিন প্রেসিডেন্ট সহজে চুক্তি থেকে সরে আসতে পারবেন না। সৌদি কর্মকর্তাদের মতে, এমন একটি চুক্তি ইরানের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতেও সহায়ক হবে।

গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্র ও ইরান তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় সম্মত হলেও পরবর্তী সময় সেই সমঝোতা ভেঙে যায়। ফলে নতুন এই চুক্তি ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক সংলাপকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা/আইএইচ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১০

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১১

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১২

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১৩

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৪

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৫

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৬

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৭

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৮

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৯

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

২০
X