কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

হাতিয়া দ্বীপবাসীর জন্য সুখবর দিলেন হান্নান মাসউদ

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। পুরোনো ছবি
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। পুরোনো ছবি

নদীভাঙনকবলিত নোয়াখালীর হাতিয়া দ্বীপ রক্ষায় স্থায়ী কংক্রিট ব্লকবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সুখচর থেকে চরঈশ্বর বাংলাবাজার পর্যন্ত এলাকা রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জোর সুপারিশ করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে নির্দেশনা দিয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) রাতে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন আব্দুল হান্নান মাসউদ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, নদীভাঙনকবলিত হাতিয়া দ্বীপবাসীর জন্য সুখবর! দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী কংক্রিটের ব্লকবাঁধের মাধ্যমে সুখচর থেকে চরঈশ্বর বাংলাবাজার পর্যন্ত রক্ষা করার জন্য প্রকল্প বাস্তবায়নের জোর সুপারিশ করেছেন আব্দুল হান্নান মাসউদ এমপি। তৎপ্রেক্ষিতে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুততার সাথে গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের ডিজিকে নির্দেশনা প্রদান করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে হাতিয়ার বিভিন্ন এলাকা হুমকির মুখে রয়েছে। প্রতিবছর ভাঙনে বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে, ফলে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১০

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১১

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১২

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৩

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৪

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৬

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৭

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৮

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৯

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

২০
X