কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায় 

অরুণ কুমার। ছবি : সংগৃহীত
অরুণ কুমার। ছবি : সংগৃহীত

গায়ে ময়লা শার্ট, হাতে চায়ের কাপ আর মুখে বিশাল একখণ্ড হাসি। মুম্বাইয়ের রাস্তার পাশে দাঁড়িয়ে প্রাণ খুলে হাসছে এক কিশোর। কিছুতেই যেন থামছে না তার হাসি। হাসতে হাসতে হাতে থাকা কাপ থেকে পড়ে যাচ্ছে চা।

কি দৃশ্যটি খুব পরিচিত মনে হচ্ছে? হওয়াটাই স্বাভাবিক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত অসংখ্য মিম, ট্রল ও রিলসে দেখা যায় দৃশ্যটি। কখনো কি কৌতূহল হয়েছে এ কিশোরের পরিচয় জানতে? সবসময় হাসতে দেখা ছেলেটি এখন কোথায় আছে, কেমনই বা আছে?

নিজের হাসি দিয়ে পুরো বিশ্বে পরিচিত হওয়া ছেলেটির নাম অরুণ কুমার। ভারতের মুম্বাইয়ের অত্যন্ত দরিদ্র পরিবারে বেড়ে ওঠে অরুণ। চতুর্থ শ্রেণির পর আর পড়াশোনা করা হয়নি তার। খুব অল্প বয়সেই কাজ শুরু করেন ট্রাকের হেলপার হিসেবে।

নেহেরু নামের এক ট্রাক ড্রাইভারের সঙ্গে থাকতেন অরুণ। তাকে ডাকতেন নেহেরু আন্না নামে। চালক নেহেরুও অত্যন্ত স্নেহ করতেন তাকে।

একদিন ট্রাক ধুয়ে মুছে সবে কাজ শেষ করেছে অরুণ। তখন নেহেরু তাকে এক কাপ চা দিয়ে একটি জোকস শোনায়। জোকস শুনে অরুণের হাসি যেন আর থামার নাম নেই। মন খোলা সেই হাসির দৃশ্য নিজের ফোনে রেকর্ড করেন নেহেরু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি।

অরুণের এ ভিডিও শুধু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরই নয়, নজর কাড়ে রাজ্য সরকারের। এরপরই আর ট্রাকের হেলপার হিসেবে কাজ করতে হয়নি তাকে। এরপর স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে অরুণ। আগামী বছর অরুনের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে। তার ইচ্ছা এরপর গ্রাজুয়েট হয়ে নতুন কর্মজীবনে প্রবেশ করবে।

তবে এখনো সে ভুলে যায়নি তার গুরু নেহেরু আন্নাকে। ভবিষ্যতেও সে আগের মতোই তার নেহেরু আন্নাকে পাশে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X