কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এক রাতের বৃষ্টিতে ভেসে গেল ৫ হাজার বই

বেঙ্গালুরুর বিখ্যাত বইয়ের দোকান দ্য বুকওয়ার্মের শেয়ার করা ছবি
বেঙ্গালুরুর বিখ্যাত বইয়ের দোকান দ্য বুকওয়ার্মের শেয়ার করা ছবি

ভারতের বেঙ্গালুরুতে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের জনপ্রিয় বইয়ের দোকান দ্য বুকওয়ার্ম। বুধবার (২৯ এপ্রিল) রাতের বৃষ্টিতে দোকানের ভেতরে পানি ঢুকে পড়ে, তাতে ভেসে যায় হাজার হাজার বই। দোকান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার বই সম্পূর্ণ বা আংশিক নষ্ট হয়েছে।

চার্চ স্ট্রিটে অবস্থিত এই বুকস্টোরটি তাদের ইনস্টাগ্রাম পেজে কিছু ছবি প্রকাশ করে, যেখানে দেখা যায় দোকানের ভেতরে পানিতে ভাসছে বই। দোকানের বাইরে শিলাবৃষ্টির চিহ্নও স্পষ্ট ছিল ছবিগুলোতে।

দোকানটির মালিক কৃষ্ণ জানান, গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে সম্প্রতি বাড়তি বই মজুদ করা হয়েছিল, যা সাধারণত তাদের ব্যবসার ব্যস্ত সময়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই নতুন আনা বইগুলোর বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, কিছু বই রোদে শুকিয়ে কম দামে বিক্রির চেষ্টা করা হবে। তবে অনেক বই এতটাই নষ্ট হয়েছে যে সেগুলো ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। আধুনিক প্রকাশনা পদ্ধতিকেও এর জন্য দায়ী করেন তিনি। তার ভাষায়, এখন অনেক প্রকাশক পুনর্ব্যবহৃত কাগজ ব্যবহার করেন, যা পানির সংস্পর্শে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। বিশেষ করে অয়েল-বেসড কাগজে ছাপা চিত্রভিত্তিক বই সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ছবি ছড়িয়ে পড়ার পর বইপ্রেমীদের মধ্যে ব্যাপক সহানুভূতি দেখা গেছে। অনেকে ক্ষতিগ্রস্ত বই কিনে সহায়তার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ কলকাতার কলেজ স্ট্রিটের সাম্প্রতিক বন্যার ঘটনার সঙ্গে তুলনা করে ওয়েট বুক ফেয়ার-এর উদাহরণ টেনে এনে এমন উদ্যোগের পরামর্শ দিয়েছেন।

অনেকেই জানিয়েছেন, বইয়ের অবস্থা যাই হোক না কেন, তারা কিনে দোকানটিকে সহায়তা করতে প্রস্তুত। পাঠকদের এই সংহতি বইয়ের দোকানটির ঘুরে দাঁড়ানোর আশায় নতুন আলো দেখাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X