বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-নেতানিয়াহুর পর লম্বা সাদা দাড়িতে ‘মোদি মহিষ’ ভাইরাল

ভাইরাল মোদি মহিষ। ছবি : সংগৃহীত
ভাইরাল মোদি মহিষ। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে ভাইরাল পশুর তালিকায় একের পর এক যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। ট্রাম্প ও নেতানিয়াহু নামে মহিষ নিয়ে আলোচনা শেষ না হতেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছে লম্বা সাদা দাড়িওয়ালা ‘মোদি মহিষ’। অদ্ভুত চেহারা, গোলাপি আভাযুক্ত শরীর আর ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণে বিরল প্রজাতির এই মহিষটিকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা।

বিরল প্রজাতির এলভিনো বা গোলাপি রঙের বিশাল আকৃতির এই মহিষটির দেখা মিলছে স্থানীয় একটি খামারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মহিষটির শরীরজুড়ে রয়েছে হালকা সাদা আভা এবং মুখের নিচে ঝুলে থাকা লম্বা সাদা দাড়ি, যা সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের।

‘মোদি মহিষ’কে এক নজর দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। খামার সূত্রে জানা গেছে, শুরুতে মহিষটির কোনো নির্দিষ্ট নাম ছিল না। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হলে নেটিজনদের মধ্যে শুরু হয় নানা মজার আলোচনা।

অনেকেই মহিষটির লম্বা সাদা দাড়ি ও চেহারার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিল খুঁজে পান। এরপর মজার ছলেই অনলাইন জরিপের মাধ্যমে মহিষটির নাম রাখা হয় ‘মোদি’।

খামারিরা বলছেন, ঈদুল আজহাকে সামনে রেখে ভিন্নধর্মী নামের পশু নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। কারো নাম ট্রাম্প, কারো নেতানিয়াহু—আর সেই ধারাবাহিকতায় এবার আলোচনার কেন্দ্রে এসেছে সাদা দাড়িওয়ালা ‘মোদি’ মহিষ।

উল্লেখ্য, শহরের পাইকপাড়া এলাকায় রাবেয়া এগ্রো ফার্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি মহিষ নিয়ে আগে থেকেই সরগরম ছিল নারায়ণগঞ্জ। পরে নতুন করে আলোচনায় আসে ক্ষ্যাপাটে স্বভাবের ‘নেতানিয়াহু’ মহিষ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক তোলপাড় চলছে।

ঈদুল আজহার আগে আরও কোনো নতুন ‘ভাইরাল পশু’ আলোচনায় আসে কি-না, সেটিই এখন কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১০

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১১

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১২

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৩

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১৪

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১৫

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১৬

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১৭

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১৮

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৯

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

২০
X