শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৭:১১ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

প্যারিস অলিম্পিক শুরুর আগে বিতর্কের ঢেউ

প্যারিস অলিম্পিক শুরুর আগে বিতর্কের ঢেউ

অলিম্পিক আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই হট্টগোল শুরু। সেটা মাঠ এবং মাঠের বাইরেও স্পষ্ট। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত আসর কোন প্রক্রিয়ায় শেষ হয়, সেটাই দেখার বিষয়!

বিতর্কের সূচনা নিউজিল্যান্ড নারী দলের অনুশীলনে কানাডার কোচিং স্টাফের ড্রোন ওড়ানো দিয়ে। বিষয়টি দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে আলোচিত হয়। এ নিয়ে দুই দেশের কূটনৈতিক তৎপরতাও লক্ষ্য করা গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের দুদিন আগে গুপ্তচরবৃত্তির ঘটনা ঘটায় কানাডা।

যে কারণে দলের প্রধান কোচের পদ থেকে বেভ প্রিস্টম্যানকে প্রত্যাহার করা হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর শুক্রবার সকালে এ সিদ্ধান্ত নিয়েছে কানাডা ফুটবল সংস্থা।

এ-সংক্রান্ত বিবৃতিতে কানাডা সকার সিইও কেভিন ব্লু বলেন, ‘প্রতিপক্ষের অনুশীলনে ড্রোন ওড়ানো সংক্রান্ত অতিরিক্ত তথ্য আমাদের হাতে এসেছে। নতুন করে পাওয়া তথ্যের আলোকে কানাডা সকার প্যারিস অলিম্পিক বহর থেকে বেভ প্রিস্টম্যানকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আমাদের অভ্যন্তরীণ পর্যালোচনা চলমান থাকবে।’

কানাডার গুপ্তচরবৃত্তির পর অলিম্পিক ফুটবল শুরুর প্রথম দিনই ঘটে আরেক আলোচিত ঘটনা। আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ছিল মরক্কো। ম্যাচের ৬৮ মিনিটে গিউলিয়ানো সিমিওনের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আর্জেন্টিনা। সুইডিশ রেফারি গ্লেন নেইবার্গ ১৫ মিনিট যোগ করা সময় দেন। যোগ করা সময় পেরিয়ে যাওয়ার আগেই আর্জেন্টিনা আরেকবার লক্ষ্যভেদ করে।

তার পরই মাঠে চলে আসেন দর্শকরা। শুরু হয় হট্টগোল। রেফারি তখনো ম্যাচের শেষ বাঁশি বাজাননি। দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ভিএআরের সহায়তা নিয়ে গ্লেন নেইবার্গ অফসাইডের কারণে আর্জেন্টিনার গোল বাতিল করেন।

এ নিয়ে লিওনেল মেসির মতো আর্জেন্টাইন গ্রেটরা বিস্ময় প্রকাশ করেন। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন অলিম্পিক আয়োজকদের ব্যর্থতা। বিষয়টি এ পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। ওই ম্যাচের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্ব ফুটবল সংস্থায় নালিশ করে।

এ-সংক্রান্ত বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল সংস্থা উল্লেখ করেছে, ‘ফুটবলের মতো সুন্দর খেলার শান্তিপূর্ণ বিকাশের সঙ্গে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। এজন্য আর্জেন্টিনা ফুটবল সংস্থা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’ মাঠে ভীতিকর অবস্থা তৈরি হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছেন আয়োজকরা। তারা জানিয়েছেন, সব ভেন্যুতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

উপরের দুটি ঘটনা আলোচিত হলেও খেলা সংশ্লিষ্ট। তবে শুক্রবার (২৬ জুলাই) প্যারিস অলিস্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে দ্রুতগতির ট্রেন লাইনে অগ্নিসংযোগের ঘটনা গেমসের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। অগ্নিসংযোগের ঘটনা বিপুলসংখ্যক যাত্রীর চলাফেরা বিঘ্নিত করেছে, যাদের অনেকেই আসছিলেন শ্যান নদীতে অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠান দেখতে।

হামলার পরই জাতীয় বিচার বিভাগের অধীনে প্যারিসের প্রসিকিউটর অফিস তদন্ত শুরু করেছে। বিষয়টিকে জাতির মৌলিক স্বার্থের জন্য হুমকি এবং সম্পত্তি বিনষ্টের অপরাধ উল্লেখ করে তদন্তকাজ শুরু করা হয়। পাশাপাশি গেমসের আয়োজক শহর প্যারিসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আয়োজকদের।

ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, অপরাধীদের খুঁজে বের করতে জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোকে একত্রিত করা হয়েছে। এ ঘটনাকে পূর্বপরিকল্পিত হিসেবে উল্লেখ করা হয়েছে।

গেমস শুরুর আগেই ডোপ পাপের বিতর্কে জড়িয়েছেন ইরাকি জুডোকা সাজ্জাদ ঘানিম সেহেন। ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, এ জুডোকার কাছ থেকে সংগৃহীত নমুনায় নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১০

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৫

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৬

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৭

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৮

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৯

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

২০
X