স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

চেন্নাইয়ে ৪২ বছর আগের স্মৃতি ফেরালেন শান্ত

রোহিত শর্মা ও নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত
রোহিত শর্মা ও নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে চেন্নাইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে ফিরে আসে চার দশকের বেশি সময় আগের এক স্মৃতি। ১৯৮২ সালে সর্বশেষ দল হিসেবে চেন্নাইয়ে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচটি ড্র হয়। ইংল্যান্ড অধিনায়ক কিথ ফ্লেচারের সেই সিদ্ধান্তের পর কেটে গেছে ৪২ বছর। এরপর এই মাঠে ম্যাচ গড়িয়েছে ২১টি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ফ্লেচারের সেই সিদ্ধান্তের দীর্ঘ সময় পর একই কাজ করে দেখালেন শান্ত। চিপকে চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নিল বাংলাদেশ দল।

এর আগে টস জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমি প্রথমে বোলিং করতে চাই। কারণ এখানে আর্দ্রতা রয়েছে এবং আমরা এটি ব্যবহার করতে চাই। প্রথম সেশনটি পেসারদের জন্য খুব ভালো হবে।’

টস জিতলে ভারতও ফিল্ডিং করত, এমনটা জানিয়ে রোহিত শর্মা বলেন, ‘আমরাও তাই করতাম। পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে চলেছে। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। ১০ টেস্টের দিকে তাকালে, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে আমরা সামনের দিকে মনোনিবেশ করতে চাই।’

ভারতের বিপক্ষে একাদশের বিষয়ে টাইগার দলপতি নাজমুল হোসেন বলেন পাকিস্তান সফরে সর্বশেষ টেস্টের একদাশ নিয়েই মাঠে নামবেন তারা। তিন পেসারের সঙ্গে একাদশে রয়েছেন দুজন স্পিন অলরাউন্ডার।

একই কম্বিনেশনের কথা বলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিন পেসার ও দুজন স্পিনার নিয়ে একাদশে সাজিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।


দুই দলের একাদশ

বাংলাদেশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরা, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ।

Toss Update from Chennai

Bangladesh have elected to bowl against the @ImRo45-led #TeamIndia in the first #INDvBAN Test!

Follow The Match ️ https://t.co/jV4wK7BOKA @IDFCFIRSTBank pic.twitter.com/bbzAoNppiX — BCCI (@BCCI) September 19, 2024

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X