সাদাতুর রাফি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ানডে-টেস্টে বছরটা কেমন গেল বাংলাদেশের?

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে এবারই প্রথম বাংলাদেশ কোনো বিশ্বকাপে জিতেছে তিনটি ম্যাচে। যদিও সেই বিশ্বকাপে আসে নি তেমন কোনো সাফল্য। কিন্তু বাংলাদেশের পছন্দের ফরম্যাট ওয়ানডে আর প্রায় দুই যুগ ধরে টেস্ট খেলা ফরম্যাটটায় চলতি বছর কেমন করেছে বাংলাদেশ?

শুরুটা করা যাক, ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্ট দিয়ে। ২০০০ সালের নভেম্বরে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয় বাংলাদেশের। এরপর দেখতে দেখতে কেটে গেল প্রায় ২৪টি বছর। দুই যুগ ধরে টেস্ট খেলা বাংলাদেশ চলতি বছরই টেস্টে এনেছে বেশ বড় এক সাফল্য। পাকিস্তানকে তাদেরই মাটিতে ধবলধোলাই করে জিতে নিয়েছে দুই টেস্টের সিরিজ। ২১ বছর আগে মুলতান টেস্টের দুঃখ ২০২৪ এ এসে ভুলিয়েছে টাইগাররা।

চলতি বছর বাংলাদেশ মোটে জয় পেয়েছে তিনটি টেস্টে। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের পর বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তুলে নিয়েছে আরও এক ঐতিহাসিক জয়। এর আগে ২০২৩, ২০১৮ ও ২০১৪ সালেও তিনটি করে টেস্ট জিতেছিল বাংলাদেশ। কিন্তু এবারের জয়গুলো একটু আলাদা; কারণ চলতি বছর বাংলাদেশের জয় পাওয়া তিনটি টেস্টই বিদেশের মাটিতে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বেশ ভালোই করেছে; এমনটা বলার কারণ, নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডের টানা ব্যার্থতা। চলতি বছর এক দিনের ক্রিকেটে বাংলাদেশ পুরোপুরি ব্যার্থ, এমনটা বললে খুব বেশী বাড়াবাড়ি হবে না। কারণ ২০২৪ সালে ৯ ওয়ানডে খেলে জিততে পেরেছে মাত্র ৩টিতে। শ্রীলঙকার বিপক্ষে সিরিজ জিতলেও হারতে হয়েছে আফগানিস্তানের কাছে। এমনকি বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হয়েছে ধবলধোলায়।

গেল বছর ওয়ানডে বিশ্বকাপের বছরে ভরাডুবির মাঝেও বাংলাদেশ জিতেছিল ১১ ওয়ানডে। চলতি বছর টাইগাররা মোট ৯ টি ওয়ানডে খেললেও সেখানে পাওয়া ৩ জয়কে খুব ভালো বলার সুযোগ নেই। সবচেয়ে বড় কথা ২০২৫ সালের শুরুতেই আছে ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগের বছরে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে টাইগার ম্যানেজমেন্টর জন্য বড় এক দুঃশ্চিন্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১০

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১১

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১২

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৩

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৪

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৫

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৬

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৭

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৮

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৯

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

২০
X