কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

অভিযুক্ত ফাইয়াজ প্রেমজি। ছবি: সংগৃহীত
অভিযুক্ত ফাইয়াজ প্রেমজি। ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে মহররমের একটি তাজিয়া মিছিলে ভয়াবহ হত্যাকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ফাইয়াজ প্রেমজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্ত ১৫ হাজার মানুষকে হত্যার ইচ্ছার কথা স্বীকার করেছেন।

রোববার (২৮ জুন) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্তের লক্ষ্য ছিল বিপুলসংখ্যক মানুষের মধ্যে বিষাক্ত ক্যাপসুল ছড়িয়ে দিয়ে ব্যাপক প্রাণহানি ঘটানো। তবে তিনি একাই কাজ করেছেন নাকি কোনো বড় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন তা এখনো জানা যায়নি।

স্থানীয় পুলিশ জানায়, অভিযুক্ত অনলাইন থেকে প্রায় ৫০ কেজি জিঙ্ক ফসফাইড এবং ৩০ হাজার খালি ক্যাপসুল সংগ্রহ করেন। পরে তিনি ক্যাপসুলগুলোতে বিষ ভরে মহররমের মিছিলে ‘ভিটামিন’ বা ‘রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওষুধ’ বলে সেগুলো বিতরণের পরিকল্পনা করেন।

তদন্ত সূত্রে জানা গেছে, কয়েকজন স্বেচ্ছাসেবীকে প্রকৃত বিষয়টি না জানিয়ে ক্যাপসুল বিতরণে ব্যবহার করা হয়। ইতোমধ্যে অন্তত ১১ জন ওই ক্যাপসুল সেবনের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসার পর তারা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

ফাইয়াজ প্রেমজিকে ২৭ জুন মুম্বাইয়ের রহমতাবাদ কবরস্থান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পুনের বিমান নগরের বাসিন্দা এবং পেশায় একজন রংয়ের ব্যবসায়ী। তদন্তে জানা গেছে, তার মা ইরানে ও বোন ইরাকে বসবাস করেন। গত এক বছরে তিনি ওই দুই দেশে ১৯ বার সফর করেছেন।

পুলিশ তার আর্থিক লেনদেন, মোবাইল ফোন, ডিজিটাল যোগাযোগ এবং বিদেশি সংযোগ খতিয়ে দেখছে। তদন্তকারীরা খুঁজে দেখছেন, এই ঘটনার পেছনে কোনো জঙ্গি সংগঠন বা বিদেশি সহযোগিতা ছিল কি না।

তদন্তে আরও জানা গেছে, অভিযুক্ত ফাইয়াজ মুম্বাইয়ের ডোংরি এলাকায় একটি রুম ভাড়া নিয়ে প্রায় ১৫ দিন ধরে বিষাক্ত ক্যাপসুল তৈরির কাজ চালিয়ে যান। সেখান থেকে প্রায় ১৫ হাজার ক্যাপসুল এবং উল্লেখযোগ্য পরিমাণ জিঙ্ক ফসফাইড জব্দ করা হয়েছে।

জিঙ্ক ফসফাইড মূলত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়। এটি মানবদেহে প্রবেশ করলে পাকস্থলীর অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত ফসফিন গ্যাস তৈরি করে, যা দ্রুত শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক ক্ষতি করতে পারে। গুরুতর ক্ষেত্রে এটি প্রাণঘাতীও হতে পারে।

ঘটনায় হত্যাচেষ্টাসহ বিষ প্রয়োগসংক্রান্ত বিভিন্ন ধারায় মামলা হয়েছে। মুম্বাই পুলিশ, অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) এবং কেন্দ্রীয় সংস্থাগুলো যৌথভাবে তদন্ত চালাচ্ছে। জব্দ করা ক্যাপসুল পরীক্ষার জন্য ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X