বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

হাথুরুর সর্বনাশে নাসুমের পৌষমাস

নাসুম আহমেদ । ছবি : সংগৃহীত
নাসুম আহমেদ । ছবি : সংগৃহীত

নাসুমের রাজকীয় প্রত্যাবর্তনে যেকোনো বাঙালি ক্রিকেটপ্রেমির মনে আসবে সেই প্রবাদ, কারো পৌষমাস তো কারো সর্বনাশ। দেশের ক্রিকেটের কথিত সফল কোচ চান্ডিকা হাথুরুসিংহে হঠাৎই বহিস্কার হন বিসিবি থেকে। কোনো নিয়ম মানার তোয়াক্কা না করা চান্ডিকা বহিস্কার হয়েছিলেন ওই নিযম ভঙ্গের কারণেই। ফারুক আহমেদের বোর্ডের সর্বনাশা বহিস্কার নাসুমের জন্য হয়ে ওঠেছে পৌষমাস।

ওয়ানডে বিশ্বকাপে নাসুম আহমেদকে চড় মেরেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে নাজমুল হাসান পাপনের বোর্ড এ ঘটনার সত্যতা খুজে না পেলেও কোনো এক অদৃশ্য কারণে দল থেকে বাদ পড়েন নাসুম। মাঠের বাইরে বেশ কঠিন সময় পার করতে হয়েছে তাকে। ৮ মাস পর বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ফিরলেও নাসুমের ফেরাটা এই মঞ্চে আরও লম্বা সময়ের পর। তবে মাঠের খেলায় তার কোনো ছাপ নেই। লম্বা সময় পর ফিরেও ম্যাচের নায়ক বনে গেছেন এই স্পিনার।

আফগানেদের বিপক্ষে সিরিজ বাচানোর ম্যাচে নাসুমই পথ দেখিয়েছেন বাংলাদেশকে। ১৮৪ রানে ৬ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন নাসুম আহমেদ। এক চার এবং দুই ছক্কায় নাসুমের ব্যাট থেকে আসে ২৫ রান। ৭ম উইকেট জুটিতে নাসুম-জাকেরের কল্যাণে বাংলাদেশ আফগানদের ছুড়ে দেয় ২৫৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য।

বল হাতেও দেখিয়েছেন চমক। ইমার্জিং এশিয়া কাপে আলোড়ন তোলা সেদিকুল্লাহ আতাল, আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই আর আল্লাহ গাজানফারের উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। ম্যাচ শেষে অধিনায়ক শান্তও প্রশংসা করেছেন এই স্পিনারের। জাকের-নাসুমের জুটিকেই ম্যাচের বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে আমার মনে হয় সবসময় খেলায় মনোযোগ ধরে রাখা উচিত এবং সে অইটাই করেছে। নাসুম এর আগেও ড্রেসিংরুমেও ছিল, ফলে মিরাজদের সাথে এডজাস্টমেন্টের কোনো সমস্যা হয়নি। ব্যাটিং-বোলিং যেভাবে করেছে সেটা দলকে সাহায্য করেছে এবং খুব সাহসের সাথে করেছে। ফলে তার অ্যাপ্রোচ আমার খুবই ভালো লেগেছে। আশা করব যে পরের ম্যাচেও সে এভাবেই করবে ইনশাল্লাহ।

সিরিজ বাচানোর ম্যাচে দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার নাজমুল হোসেন শান্ত পেলেও এই ম্যাচ জয়ের যে নাসুম আহমেদ তা আর বলার অপেক্ষা রাখে না। পুরস্কার দিয়ে নাসুমের ইনিংসের পরিমাপ করাও সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X