সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান দলের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি গিলেস্পির

জেসন গিলেস্পি। ছবি : সংগৃহীত
জেসন গিলেস্পি। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টানাপোড়েন যেন থামছেই না। একদিকে আইসিসি এবং বিসিসিআই-এর সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্কে চলছে দ্বন্দ্ব, অন্যদিকে নতুন করে তৈরি হয়েছে আরেকটি সংকট। এবার দলের লাল বলের প্রধান কোচ জেসন গিলেস্পি দক্ষিণ আফ্রিকার টেস্ট সফরে দলের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে পিসিবির কিছু সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার গিলেস্পি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা থাকলেও তিনি বিমানে ওঠেননি। ধারণা করা হচ্ছে, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে পিসিবির কাছে জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করেনি।

চলতি বছরের শুরুর দিকে পিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে লাল বলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন গিলেস্পি। তার অধীনে পাকিস্তান টেস্ট দলে মিশ্র ফলাফল দেখা গিয়েছে। ঘরের মাঠে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে সিরিজ হারলেও, ইংল্যান্ডের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিল দলটি। তবে ইংল্যান্ড সিরিজ চলাকালীন গিলেস্পিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে রাখা হয়েছিল, যা তাকে ক্ষুব্ধ করেছে। সর্বশেষ পিসিবি সহকারী কোচ টিম নিলসনের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তই গিলেস্পির ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে।

গিলেস্পির পদত্যাগের ঘটনা গ্যারি কারস্টেনের বিদায়ের পরপরই ঘটল। চলতি বছরের এপ্রিলে গিলেস্পির সঙ্গে কারস্টেনকেও হোয়াইট বলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে মাত্র ছয় মাসের মধ্যেই গত অক্টোবরে কারস্টেনও পিসিবি ছেড়ে চলে যান। পরপর দুইজন বিদেশি কোচের বিদায় পাকিস্তান ক্রিকেটের জন্য একটি অশনি সংকেত, যা ভবিষ্যতে নতুন বিদেশি কোচ নিয়োগের ক্ষেত্রে পিসিবির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এ পরিস্থিতিতে সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন টেস্ট কোচের দায়িত্ব দেওয়া হতে পারে। আকিব বর্তমানে হোয়াইট বল দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে রয়েছেন এবং আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার চুক্তি রয়েছে। তিনি ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন, যেখানে পাকিস্তান দল তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলবে।

টেস্ট দুটি অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর এবং কেপটাউনে ৩ জানুয়ারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X