কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

লোকসভায় অধিবেশন চলাকালে বিরোধী দলের সাংসদরা বিক্ষোভ প্রদর্শন করেন। ছবি : সংগৃহীত
লোকসভায় অধিবেশন চলাকালে বিরোধী দলের সাংসদরা বিক্ষোভ প্রদর্শন করেন। ছবি : সংগৃহীত

ভারতে সরকারি নিয়োগ ও অন্যান্য পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে বিদ্যমান আইন আরও কঠোর করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। এ লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) লোকসভায় পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) (সংশোধনী) বিল-২০২৬ উত্থাপন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং। খবর এনডিটিভির।

সরকারের দাবি, ২০২৪ সালের পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) আইন সংশোধনের মাধ্যমে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, নিরাপত্তা ও জবাবদিহি আরও জোরদার করা হবে।

তবে বিলটি উপস্থাপনের সঙ্গে সঙ্গেই বিরোধী দলের সংসদ সদস্যরা স্লোগান ও হট্টগোল শুরু করেন। এ সময় লোকসভার স্পিকার ওম বিড়লা সদস্যদের শান্ত থেকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিলটির ওপর সব রাজনৈতিক দলকে মতামত দেওয়ার জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করা হবে।

স্পিকার আরও জানান, যেসব সদস্য বিলের বিভিন্ন ধারায় সংশোধনী আনতে চান, তারা নির্ধারিত সময়ের মধ্যে লিখিত প্রস্তাব জমা দিতে পারবেন। তিনি উল্লেখ করেন, বিষয়টি নিয়ে বিভিন্ন দল আগেই উদ্বেগ প্রকাশ করেছে। তাই সংসদের উচিত এ সুযোগকে কাজে লাগিয়ে গঠনমূলক আলোচনা ও কার্যকর সংস্কারের পথ তৈরি করা।

কিন্তু স্পিকারের একাধিক অনুরোধেও বিরোধীদের হট্টগোল থামেনি। পরিস্থিতির কারণে লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম প্রথমে দুপুর ২টা পর্যন্ত স্থগিত করা হয়। পরে অধিবেশন পুনরায় শুরু হলেও হট্টগোল অব্যাহত থাকায় স্পিকার আবারও বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম মুলতবি ঘোষণা করেন।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১০

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১১

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১২

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৩

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৪

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৫

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৬

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৭

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৮

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৯

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

২০
X