স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৫:২১ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ওভালে টানটান নাটকীয়তার পর শেষ হাসি ভারতের

দুর্দান্ত বোলিং করেছেন সিরাজ। ছবি : সংগৃহীত
দুর্দান্ত বোলিং করেছেন সিরাজ। ছবি : সংগৃহীত

লন্ডনের ওভালে শেষ টেস্টর শেস দিনের সকালের মেঘলা আবহে রুদ্ধশ্বাস নাটকের পর মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে মাত্র ৬ রানে হারিয়ে সমতায় সিরিজ শেষ করল ভারত। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পাঁচ ম্যাচ সিরিজ এখন ২-২ ব্যবধানে দাঁড়িয়ে।

শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান, হাতে ছিল ৪ উইকেট। কিন্তু চোটে জর্জরিত ক্রিস ওকসের ব্যাটিং সামর্থ্য ছিল সীমিত, ডান হাতে স্লিং। এই পরিস্থিতিতে পুরনো বল হাতে নিয়ে সিরাজ দেখালেন অসাধারণ সুইং, কখনো দুই ডিগ্রি পর্যন্ত বল ঘুরিয়ে ইংল্যান্ডের প্রতিরোধে কফিনের শেষ পেরেকটি ঠুকে দিলেন।

চতুর্থ দিনে হ্যারি ব্রুক (১১১) ও জো রুট (১০৫)-এর দুর্দান্ত শতকে ভর করে ইংল্যান্ড প্রায় নিশ্চিত জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। চা-বিরতির পরের হালকা বৃষ্টির জন্য খেলা গড়ায় পঞ্চম দিনে। সেখান থেকেই শুরু ভারতীয় পেসারদের শেষ ধাক্কা।

প্রসিদ্ধ কৃষ্ণের প্রথম ওভারে জেমি ওভারটন দুটি চার হাঁকিয়ে আশা জাগালেও সিরাজ অন্য প্রান্ত থেকে ম্যাচের চিত্রনাট্য বদলে দেন। জেমি স্মিথকে দ্বিতীয়বারের চেষ্টায় পেছনে ক্যাচ করিয়ে শুরুটা করেন। এরপর ওভারটনকে এলবিডব্লিউ করে দেন, যদিও ‘আউট’ হতে হয় রিভিউর পর ‘অ্যাম্পায়ারস কল’-এ।

এরপর প্রসিদ্ধ কৃষ্ণ দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করে দেন জশ টাংকে। ইংল্যান্ড তখন জয় থেকে ১৭ রান দূরে, ব্যাটিংয়ে নামেন আহত ওকস। তার পাশে ছিলেন অ্যাটকিনসন, যিনি স্ট্রাইক রক্ষা করতে গিয়ে ছয় হাঁকিয়েছিলেন, যদিও সে বল ছিল ক্যাচ হওয়ার মতোই—আকাশ দীপের হাতে বল লেগে ছয়ে পরিণত হয়।

তবে শেষ হাসি হাসেন সিরাজই। অসাধারণ এক ইয়র্কারে অ্যাটকিনসনকে বোল্ড করে ৫ উইকেট পূর্ণ করেন, আর ভারতকে এনে দেন অবিশ্বাস্য জয়।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ২২৪ (করুণ নায়ার ৫৭; অ্যাটকিনসন ৫-৩৩, টাং ৩-৫৭) ও ৩৯৬ (যশস্বী জয়সওয়াল ১১৮, আকাশ দীপ ৬৬, সুন্দর ৫৩, জাডেজা ৫৩; টাং ৫-১২৫, অ্যাটকিনসন ৩-১২৭)

ইংল্যান্ড ২৪৭ (ক্রলি ৬৪, ব্রুক ৫৩; প্রসিদ্ধ ৪-৬২, সিরাজ ৪-৮৬) ও ৩৬৭ (ব্রুক ১১১, রুট ১০৫; সিরাজ ৫-১০৪, প্রসিদ্ধ ৪-১২৬)

ফলাফল: ভারত ৬ রানে জয়ী, সিরিজ শেষ ২-২ সমতায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X