স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০২:১৯ এএম
অনলাইন সংস্করণ

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারত। চোটের কারণে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভাদোদরায় বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ) গ্রাউন্ড বি-তে অনুষ্ঠিত ঐচ্ছিক অনুশীলন সেশনে এই চোট পান পান্ত। নেটে প্রায় ৫০ মিনিট ব্যাটিং করার পর থ্রোডাউন স্পেশালিস্টের একটি বল তার কোমরের ঠিক ওপরে লাগে। তীব্র ব্যথায় সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাকে চিকিৎসা সহায়তা দেওয়া হয় এবং নেট সেশন ছাড়তে হয়।

আইএএনএসকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্ক্যান ও দলের চিকিৎসকের মূল্যায়নে জানা গেছে—ডান পাশের পাঁজরে আঘাত লেগেছে পান্তের এবং সাইড স্ট্রেইন ধরা পড়েছে। এই চোটের কারণেই তাকে পুরো ওয়ানডে সিরিজ থেকে বাইরে রাখা হয়েছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কয়েক দিন বিশ্রামে থাকার পর পান্তকে বেঙ্গালুরুতে বিসিসির সেন্টার অব এক্সেলেন্সে পাঠানো হবে, যেখানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এই সিরিজে তিনি খেলতে নেমেছিলেন ২০২৫–২৬ বিজয় হাজারে ট্রফিতে দিল্লি দলের নেতৃত্ব দেওয়ার পর। ওই প্রতিযোগিতায় সার্ভিসেস ও রেলওয়ের বিপক্ষে দুটি অর্ধশতক করে দিল্লিকে নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

এটি পান্তের ক্যারিয়ারে দ্বিতীয়বার বড় ধরনের ইনজুরি ধাক্কা। এর আগে ইংল্যান্ড সফরে ম্যানচেস্টার টেস্টে তার ডান পায়ে ফ্র্যাকচার ধরা পড়ে। পরে অবশ্য তিনি গত বছরের নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন।

গত দুই বছর ধরে ভারতের ওয়ানডে পরিকল্পনার অংশ ছিলেন পান্ত। সর্বশেষ ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের আগস্টে শ্রীলঙ্কা সফরে। নিউজিল্যান্ড সিরিজের আগে তাকে বাদ দেওয়া নিয়ে জল্পনা থাকলেও, প্রধান নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি শেষ পর্যন্ত তাকে স্কোয়াডে রেখেছিল।

পান্ত ছিটকে যাওয়ায় এখন বিকল্প উইকেটকিপার খুঁজতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফরম্যান্সের সুবাদে ধ্রব জুরেল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ইশান কিশান—এই দু’জনই সম্ভাব্য বিকল্প হিসেবে এগিয়ে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১০

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১১

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১২

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৩

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৪

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৫

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১৭

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১৮

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১৯

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

২০
X