স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

লর্ডসে ঠাঁই পেল বাংলাদেশের স্মরণীয় সেই ৫০ ম্যাচের টিকিট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ইতিহাসের ঐতিহাসিক ৫০ ম্যাচের টিকিট নিয়ে প্রকাশিত ‘মেমোরেবল ম্যাচ টিকিটস’ বই আজ জায়গা পেল লর্ডসে। বাংলাদেশ ক্রিকেট মিউজিয়ামের স্মারক প্রকাশনা ও বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) প্রতিষ্ঠাতা সভাপতি জুনায়েদ পাইকার ব্যক্তিগত স্মারক থেকে প্রকাশিত হয়েছে।

ক্রিকেটের তীর্থভূমি খ্যাত লর্ডসের মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) লাইব্রেরিতে আজ জায়গা পেয়েছে ‘মেমোরেবল ম্যাচ টিকিটস’ বই। পাইকারের পক্ষ থেকে এমসিসি আর্কাইভ ও লাইব্রেরি ম্যানেজার অ্যালান রিসের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন ক্যাপিটাল কিডস ক্রিকেটের প্রধান নির্বাহী ও এমসিসির পূর্ণ সদস্য শহীদুল আলম রতন এবং বিসিএসএ ইউকের সভাপতি আব্দুস সালাম।

মূল ম্যাচ টিকিটকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে ব্যবহার করে ‘মেমোরেবল ম্যাচ টিকিটস’ বইটি বাংলাদেশের টেস্ট ক্রিকেট যাত্রার চাক্ষুষ ও আর্কাইভভিত্তিক দলিল হিসেবে উপস্থাপন করেছে বলে মনে করেন অ্যালান রিস। এমসিসি আর্কাইভ ও লাইব্রেরি ম্যানেজার বলেন, ‘মেমোরেবল ম্যাচ টিকেটস, অত্যন্ত যত্নসহকারে তৈরি করা একটি বই। এটা আমাদের লর্ডসের টিকিট সংগ্রহতে যুক্ত হওয়ার পাশাপাশি এমসিসি লাইব্রেরিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে। ম্যাচ টিকিটের চাক্ষুষ ইতিহাস নিয়ে পাঠকদের আগ্রহ সবসময়ই বেশি থাকে এবং এই বইটি পাঠকদের মধ্যে কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করবে।’

বাংলাদেশের টেস্টের ঐতিহাসিক ৫০ ম্যাচের টিকিট লর্ডসে জায়গা পাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) প্রতিষ্ঠাতা সভাপতি জুনায়েদ পাইকার। তিনি বলেন, ‘লর্ডসের এমসিসি লাইব্রেরিতে মেমোরেবল ম্যাচ টিকিটস অন্তর্ভুক্ত হওয়া আমার জন্য অত্যন্ত আবেগের এবং গর্বের বিষয়। যারা এই ঐতিহাসিক ম্যাচগুলোর সাক্ষী।’

মেমোরেবল ম্যাচ টিকিটস বইটির যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ টেস্টের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গত বছরের ১০ নভেম্বর। ২০০০ সালের ১০ নভেম্বর থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলকগুলো এখানে তুলে ধরা হয়েছে। ২০ হাজারের বেশি ক্রিকেটবিষয়ক বই রয়েছে এমসিসি লাইব্রেরিতে।

বাংলাদেশ টেস্ট ক্রিকেট অভিষেকের রজতজয়ন্তী উপলক্ষ্যে ৯ ও ১০ নভেম্বর হয়েছে ক্রিকেট কনফারেন্স। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশের আড়াই দশকের স্মরণীয় মুহূর্ত নিয়ে ‘মেমোরেবল ম্যাচ টিকিটস‘ প্রকাশ করা হয়েছিল। জুনায়েদ পাইকারের ব্যক্তিগত সংগ্রহ থেকে বাছাই করা ৫০ ঐতিহাসিক ম্যাচের টিকিট নিয়ে সাজানো এই গ্রন্থে ফুটে উঠেছে আড়াই দশকের আবেগ, স্মৃতি ও গৌরব। দুই মলাটের এই বইয়ের দাম ৮০০ টাকা।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকালো বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

১১

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১২

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৪

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৫

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৬

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৭

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৮

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

২০
X