স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাঙ্কিংয়ে উধাও রোহিত-কোহলির নাম, কারণ জানাল আইসিসি

বাঁ থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মা। ছবি : কালবেলা
বাঁ থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মা। ছবি : কালবেলা

টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাট থেকে অবসর নিলেও ওয়ানডে ফরম্যাটের নিয়মিত মুখ ভারতীয় দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। বর্তমানে ফরম্যাটটির আইসিসি র‌্যাঙ্কিংয়েও তারা ব্যাটারদের তালিকায় শীর্ষ পাঁচে আছেন। কিন্তু বুধবার (২০ আগস্ট) হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে হঠাৎ-ই উধাও হয়ে যায় রোহিত-কোহলির নাম।

প্রত্যেক সপ্তাহের বুধবার আইসিসি ছেলেদের ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করে। র‍্যাঙ্কিংয়ে প্রকাশ করা হয় শীর্ষ ১০০ ক্রিকেটারের নাম। কিন্তু সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা ১০০ এর তালিকায় প্রথমে ছিল না রোহিত-কোহলির নাম।

জানা গেছে, টেকনিক্যাল সমস্যার কারণে রোহিত-কোহলির নাম প্রথমে ছিল না আইসিসির র‍্যাঙ্কিংয়ে। নিজেদের ভুল স্বীকার করে ক্রিকেটের অ্যালামানাকখ্যাত ইংল্যান্ডের উইজডেনকে আইসিসি বলেছে, এ সপ্তাহের র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু ইস্যু তৈরি হয়েছে। সেগুলো নিয়ে এখন তদন্ত চলছে। পরে আবারও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে রোহিত-কোহলির নাম অন্তর্ভুক্ত করা হয়।

নতুন করে হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ৭৫৬ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান রোহিত শর্মার। চারে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৭৩৬। ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শুবমান গিল। তিনে থাকা বাবর আজমের রেটিং পয়েন্ট ৭৩৬।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X