স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সেরা পাঁচ ক্রিকেটারের নাম প্রকাশ ওয়াসিম আকরামের

পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ছবি : সংগৃহীত
পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ছবি : সংগৃহীত

পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। নিজের সময়ে প্রতিপক্ষ ব্যাটারদের জন্য তিনি ছিলেন এক আতঙ্কের নাম। সম্প্রতি এক পডকাস্টে খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করেছেন ওয়াসিম, যেখানে জানিয়েছেন তার সময়ের সেরা পাঁচ ক্রিকেটারের নাম।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন, স্যার অ্যালিস্টার কুক, ডেভিড লয়েড ও ফিল টাফনেলের সঙ্গে জনপ্রিয় ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে ‍নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করেন আকরাম। তার সময়ের সেরা ব্যাটার কে ছিলেন—এ প্রশ্নের জবাবে ওয়াসিম আকরাম সাফ বলে দেন ভিভ রিচার্ডসের নাম।

শীর্ষ পাঁচ ক্রিকেটার হিসেবে ওয়াসিম আকরামের তালিকায় রয়েছেন ইমরান খান, ভিভিয়ান রিচার্ডস, মার্টিন ক্রো, ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকার। এ ছাড়া অ্যাডাম গিলক্রিস্টকে ওয়ানডেতে কঠিনতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করেন এই পাক কিংবদন্তি।

ওয়াসিম আকরামের দৃষ্টিতে, ক্রিকেট খেলার জন্য সবচেয়ে ভালো দেশ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। কারণ হিসেবে তিনি বলেন, ‍‘আমি সবচেয়ে ভালো ক্রিকেট খেলার দেশ হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে বেছে নেবো। ইংল্যান্ডের সমৃদ্ধ ইতিহাস, চমৎকার সুবিধা এবং খেলার জ্ঞান সবকিছুই অসাধারণ।

আর অস্ট্রেলিয়ায় পারফর্ম করলে স্বীকৃতি তাড়াতাড়ি আসে। ১৯৮৯ সালে ল্যাঙ্কাশায়ারে খেলার পর প্রথমবার অস্ট্রেলিয়া সফরে যাই। ইমরান খান বলেছিলেন, সেখানে পারফর্ম করতে পারলে সবাই আমাকে দ্রুত চিনবে। আর সেটাই হয়েছিল।’

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১০

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১১

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১২

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৩

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৪

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৬

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৭

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৯

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

২০
X