স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিক-লিটনের শতকে ৪৭৬ রানে থামল বাংলাদেশ

শততম টেস্টে শতকের দেখা পান মুশফিক। ছবি : সংগৃহীত
শততম টেস্টে শতকের দেখা পান মুশফিক। ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিক-লিটনের শতকে ভর করে ৪৭৬ রান করেছে বাংলাদেশ। মির্ডল অর্ডারের ব্যাটারদের দৃঢ়তায় একপর্যায়ে মনে হচ্ছিল টাইগাররা পাঁচ শতাধিক রান করবে। তবে শেষদিকের ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী রান করতে ব্যর্থ হওয়ার ৫০০ রান স্পর্শ করা হয়নি স্বাগতিকদের।

এই ইনিংসে প্রথমবারের মতো চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়েছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র তিনবার। এ ছাড়া তৃতীয়বার এক ইনিংসে তিনটি শতরানের জুটি গড়েছে বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে মুশফিক-মুমিনুল, পঞ্চম উইকেটে মুশফিক-লিটন, ষষ্ঠ উইকেটে লিটন-মিরাজ শতরানের জুটি গড়েছেন।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১২৮ রান করেন লিটন দাস। শততম টেস্টে শতকের দেখা পান মুশফিকও। ২১৪ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নেন ম্যাকব্রাইন।

দ্বিতীয় দিনের শুরুতেই শতকের দেখা পেয়ে যান ১ রান দূরে থাকা মুশফিক। শততম টেস্টে সেঞ্চুরি করে ১০৬ রানে আউট হন তিনি। আর তাতে লিটনের সঙ্গে গড়া ১০৮ রানের জুটি ভেঙে যায়। ৩১০ রানে পতন হয় পঞ্চম উইকেটের। মুশফিক ফিরলেও থেমে যাননি লিটন। তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম শতক। আউট হওয়ার আগে খেলেন ১২৮ রানের দুর্দান্ত এক ইনিংস।

মিরাজের সঙ্গেও শতরানের জুটি গড়েন লিটন। ১৩৩ রানের জুটিতে মিরাজের অবদান ৪৭। গ্যাভিনের বলে উইকেট বিলিয়ে দিয়ে মিরাজ ফিরলে ভাঙে সেই জুটি। এরপর হয় ছন্দপতন। ৪ বলের ব্যবধানে মিরাজ-লিটন দুজনই ফেরত যান সাজঘরে। হোয়েকে সুইপ করতে গিয়ে টপ এজে স্লিপে পল স্টার্লিংকে ক্যাচ দেন লিটন। ৮ চার ও ২ ছক্কায় ১২৮ রানের ইনিংস খেলেন তিনি।

লিটন-মিরাজের বিদায়ে উইকেটে আসেন তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। দুজনই বোলার হওয়ায়, খুববেশি আর আশা করার ছিল না। হোয়ের বলে ৪ রান করে বোল্ড হন তাইজুল। এবাদত ১৮ ও হাসান মুরাদ করেন ১১ রান। এর আগে, প্রথম দিন ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। মুশফিকুর রহিম ৯৯ ও লিটন অপরাজিত ছিলেন ৪৭ রানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১০

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১১

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১২

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৩

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৪

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৫

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৬

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৭

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৯

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

২০
X