স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৭:২৫ পিএম
আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

মাসসেরার দৌড়ে মুশফিক ও তাইজুল। ছবি : আইসিসি
মাসসেরার দৌড়ে মুশফিক ও তাইজুল। ছবি : আইসিসি

মে মাসে আইসিসির মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন দুইজন বাংলাদেশি – তাইজুল ইসলাম এবং মুশফিকুর রহিম, তালিকায় তৃতীয় নামটি নেপালের দীপেন্দ্র সিং আইরের। এর মধ্যে একজনকে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার দেবে আইসিসি। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সিরিজের দুই টেস্ট মিলিয়ে মুশফিকের রান ২৫৩, হয়েছেন সিরিজসেরাও। মিরপুরে প্রথম টেস্টে ৭১ রানের ইনিংসের পর সিলেট টেস্টে আরও উজ্জ্বল ছিলেন মুশফিক, দ্বিতীয় ইনিংসে করেছেন ১৩৭ রান।

মুশফিকের সতীর্থ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও পাকিস্তান সিরিজে দারুণ ছন্দে ছিলেন। দুই টেস্টের সিরিজে মাত্র ১৯.৬১ বোলিং গড়ে ১৩ উইকেট শিকার করেছেন তাইজুল। সিরিজের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তিনিই। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ছিলেন সেরা ছন্দে, ৩৪.২ ওভারে ১২০ রান খরচায় নেন ৬ উইকেট। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও কার্যকরী ছিলেন তাইজুল। সিরিজজুড়ে করেছেন ৫৮ রান, লম্বা সময় ধরে টিকে ছিলেন উইকেটে। যা দলকে বড় রান এনে দিতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

নেপালের হয়ে মে মাসে ৬ ওয়ানডে খেলে ২৪৯ রান করেছেন দীপেন্দ্র সিং আইরে। গড় ৪৯.৬০, স্ট্রাইকরেট ছিল ১১০.৬৬। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এক সেঞ্চুরি এবং সাথে দুই ফিফটি হাঁকিয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন আইরে। মাত্র ৪.৫২ ইকোনমি রেটে তুলেছেন ৮ উইকেট।

নারীদের মধ্যে মে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের লরেন বেল, পাকিস্তানের গুল ফিরোজা এবং নিউজিল্যান্ডের ম্যাডি গ্রিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল দলিল দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, দুজনের কারাদণ্ড

ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি / তিন নতুন জিরো : শূন্য কার্বন থেকে শূন্য গণতন্ত্র

ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার / কালবেলায় সংবাদ প্রকাশের পর আত্মহত্যা থেকে হত্যা মামলা

হাসপাতালকে পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

শেখ মুজিবসহ আ.লীগ নেতাদের নিয়ে লেখা ৩০০ বই জব্দ

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন: ডা. রফিক

১০

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

১১

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

১২

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

১৩

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

১৪

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

১৫

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১৬

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

১৭

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

২০
X