স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলকে বিদায় বলে পিএসএলে যোগ দিলেন প্রোটিয়া তারকা

ফাফ ডু প্লেসিস। ছবি : সংগৃহীত
ফাফ ডু প্লেসিস। ছবি : সংগৃহীত

১৪ বছরের সম্পর্ক শেষ হলো এক নীরব ঘোষণা দিয়ে। ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো নিজের নাম তুললেন না সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ৪১ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার তারকা শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিলেন—আইপিএলে আর খেলছেন না, নতুন চ্যালেঞ্জ নিতে পিএসএলেই দেখা যাবে তাকে।

ডু প্লেসিসের এই সিদ্ধান্ত শুধু একটি অধ্যায়ের ইতি নয়; আইপিএলের অন্যতম স্থায়ী ও নির্ভরযোগ্য বিদেশি ক্রিকেটারকে বিদায় জানানোর মুহূর্তও বটে।

২০১২ সালে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল অভিষেক হয় ডু প্লেসিসের। প্রথম মৌসুমেই করেন ৩৯৮ রান, যা প্রায় আট বছর পর ২০২০ সালে ছাড়িয়ে যান। চেন্নাইয়ের হয়ে দুইবার (২০১৮ ও ২০২১) শিরোপা জিতেছেন। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়ে ২০২২ আসরে রানার-আপ হন অরেঞ্জ ক্যাপ দৌড়ে।

আইপিএলের সবচেয়ে উজ্জ্বল সময়টা ছিল ২০২০–২০২৪। ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের পরে ২০২১ সালে দুই রান কম নিয়ে দ্বিতীয়, আবার ২০২৩ সালেও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক—ডু প্লেসিস ছিলেন ধারাবাহিকতার প্রতীক। ২০২৫ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও ব্যাট হাতে ছিলেন সাদামাটা—২০২ রান, গড় ২২.৪৪।

ঘোষণা পোস্টে ডু প্লেসিস লেখেন—“১৪ মৌসুম পর এবার নিলামে নাম তুলছি না। এই লিগ আমার ক্যারিয়ারের বিশাল একটি অংশ। অসাধারণ সতীর্থ, দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজি আর অদম্য আবেগের দর্শকদের সঙ্গে সময় কাটানো ভাগ্যের বিষয়।”

তিনি আরও যোগ করেন—“ভারতের প্রতি আমার ভালোবাসা বিশেষ। এটা বিদায় নয়—আবার দেখা হবে।”

আগে কোয়েটা গ্লাডিয়েটরস ও পেশোয়ার জালমির হয়ে খেলেছেন ডু প্লেসিস। এবার জানালেন—২০২6 পিএসএলে ফিরছেন নতুন উদ্যমে। “নতুন কিছু শেখা, নতুন অভিজ্ঞতা আর প্রতিভায় ভরা একটি লিগে খেলার সুযোগ—এটাই আমাকে টানছে,” লিখেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X