স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৩১ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের করা সাম্প্রতিক এক দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটি উপদেষ্টার এই বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলে মন্তব্য করেছে।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, আইসিসি বাংলাদেশের সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে।

আসিফ নজরুল নিজের বক্তব্যে বলেন, ‘আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে ভারতে আসন্ন বিশ্বকাপে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা বাড়তে পারে বলে জানানো হয়েছে। এ কারণগুলোর মধ্যে অন্যতম একটি হলো—বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা।’

ক্রীড়া উপদেষ্টা বলেন, 'চিঠিতে বলা হয়েছে, তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। প্রথমত, বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাবে।'

তবে আইসিসি বিসিবির সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করলেও আসিফ নজরুলের এই দাবিগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানিয়েছে, ‘ভারতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে। কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আইসিসির কোনো বার্তাতেই মুস্তাফিজের দলে থাকার বিষয়টি যে সমস্যা হতে পারে, তা উল্লেখ করা হয়নি। এটি পুরোপুরি ভিত্তিহীন। আনুষ্ঠানিক বার্তায় এমন কোনো পরামর্শ দেওয়া হয়নি।’

উল্লেখ্য, মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১০

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১১

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১২

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৩

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৫

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৬

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৭

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১৮

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

২০
X