স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আড়াই কোটির নতুন টুর্নামেন্টে কেন নেই সৌম্য-নাঈমরা

নাঈম শেখ ও সৌম্য সরকার। ছবি : সংগৃহীত
নাঈম শেখ ও সৌম্য সরকার। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণ না করায় ফ্রি রয়েছেন দেশের ক্রিকেটাররা। যে কারণে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬। সে উপলক্ষ্যে আজ রোববার তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

তিন দলের কোথাও নেই নাঈম শেখ, সৌম্য সরকাররা। খোঁজ নিয়ে জানা গিয়েছে, পবিত্র ওমরা হজ পালনের জন্য আসন্ন টুর্নামেন্টে খেলবেন না নাঈম। বোর্ডের থেকে নিয়ে রেখেছিলেন ছুটি। এছাড়া সৌম্য রয়েছেন দেশের বাইরে। তার পরিবারে নতুন সদস্য আসায় আমেরিকাতে অবস্থান করছেন তিনি। যে কারণে খেলা হচ্ছে না সৌম্যের।

এদিকে বিপিএলে ব্যর্থতার কারণে কোনো দলে নেই সাব্বির রহমান। এটা এক প্রকার স্বাভাবিকই ছিল তার না থাকাটা। কেননা সবশেষ বিপিএলে ঢাকার হয়ে কেবল ব্যর্থতার পরিচয় দিয়ে গিয়েছেন সাব্বির। তবে বিপিএলে ভালো করা পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর না থাকাটা অবাক করার মতোই।

তিন দলের স্বোয়াড

ধুমকেতু একাদশের স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশের স্কোয়াড

হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশের স্কোয়াড

জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১১

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১২

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৩

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৪

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৫

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৬

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৭

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৮

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৯

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

২০
X