স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটে এখন আলোচিত বিষয় মেয়েদের বিপিএল। চলতি মাসেই আয়োজনের চূড়ান্ত ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল প্রথমবারের মতো মেয়েদের এই প্রতিযোগিতা আয়োজনের কথা জানায়। যেখানে ভেন্যু হিসেবে থাকবে মিরপুর শেরে-ই-বাংলা এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

সবকিছু ঠিক থাকলে মার্চের দ্বিতীয় সপ্তাহে (১৪ মার্চ) হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। জাতীয় দলের তিন ক্রিকেটারকে এই তালিকায় রাখা হবে আইকন হিসেবে এবং তিনটি দলকে তারাই নেতৃত্ব দেবেন। শুরু থেকেই বলা হচ্ছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে বিদেশি ক্রিকেটারদের জন্য সুযোগ রাখা হবে। সেই বিষয়ে এবার কথা বলেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা।

ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারের মাঝে চুক্তি এবং ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে রুবাবা দৌলা জানিয়েছেন, ‘দলগুলো সরাসরি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করবে। ইতোমধ্যে কয়েকজন পরিচিত তারকা খেলোয়াড় আগ্রহ প্রকাশ করেছেন। আমরা সবার জন্য উন্মুক্ত। কোনো নির্দিষ্ট দেশের ওপর বিধিনিষেধ নেই। যে কেউ আগ্রহ দেখালে এবং যে দল এমন খেলোয়াড় নিতে চায়, তারা তা করতে পারবে। এটি সবার জন্য খোলা, দেখা যাক কী হয়।’

সাধারণত বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি মেলে না ভারতীয় ক্রিকেটারদের। তবে নারী ক্রিকেটে সেই সীমাবদ্ধতা নেই। ফলে স্মৃতি মান্দানা, হরমনপ্রিত কৌরদের বিদেশি লিগেও খেলতে দেখা যায়। যদিও বাংলাদেশের মাটিতে তারা খেলতে আসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে ভারতের মাটিতে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। যা নিয়ে এখনও উভয়পক্ষের ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক হয়নি।

প্রসঙ্গত, ৩ দলের নারী বিপিএল ৪ এপ্রিল শুরু হয়ে ১৪ এপ্রিল শেষ হবে। ৪ ক্যাটাগরিতে হবে ক্রিকেটারদের ড্রাফট। সর্বোচ্চ আইকন ক্যাটাগরির দেশি ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X