রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০১:৪৮ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে অনন্য ‘পাঁচ’ রেকর্ড, যা শুধুই ভারতের

ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক ৫ রেকর্ড, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন। ছবি : বিসিসিআই

আরও একবার তীরে এসে তরী ডুবল নিউজিল্যান্ডের। ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার নজীর গড়ল ভারত। ফাইনালে আজ প্রথমে ব্যাট করে ভারত তোলে বিশাল ২৫৫ রান। এরপর নিউজিল্যান্ডকে গুটিয়ে দেয় মাত্র ১৫৯ রানে। শুরু থেকে শেষ পর্যন্ত একপেশে খেলেই জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া।

এই জয়ের মধ্য দিয়ে একসঙ্গে পাঁচটি বড় রেকর্ড গড়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যা আগে কখনো হয়নি। প্রথম রেকর্ডটা সবচেয়ে বড়। টি-টোয়েন্টি বিশ্বকাপ তিনবার জেতা প্রথম দল এখন ভারত। এর আগে তারা শিরোপা জিতেছিল ২০০৭ এবং ২০২৪ সালে। এবারও ট্রফি জিতে নতুন ইতিহাস লিখল দলটি। এর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুটি করে শিরোপা জিতেছিল।

দ্বিতীয়ত, টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে কোনো দল টানা দুই আসরে শিরোপা জিততে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেটের অস্থিরতা এমনই যে চ্যাম্পিয়নরা পরের আসরে সাধারণত সেমিফাইনালের বেশি যেতে পারেনি। কিন্তু ভারত সেই ধারা ভেঙে দিয়েছে। ২০২৪ সালে শিরোপা জয়ের পর ২০২৬ সালেও ট্রফি ধরে রেখে প্রথমবারের মতো টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে তারা।

তৃতীয়ত, নিজেদের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল এখন ভারত। এর আগে অনেক দেশ নিজ দেশে টুর্নামেন্ট আয়োজন করলেও কেউ শিরোপা তুলতে পারেনি। সেরা সাফল্য ছিল রানার্সআপ, ২০১২ সালে শ্রীলঙ্কা নিজেদের মাটিতে ফাইনাল খেলেও জিততে পারেনি। ভারত সেই অপেক্ষা শেষ করল। ঘরের মাঠে ফাইনাল জিতে নতুন এক অধ্যায় লিখল তারা। মজার বিষয়, নিজেদের মাঠে বিশ্বকাপ জয়ের ইতিহাস ভারত আগেও লিখেছিল। ২০১১ সালে একদিনের বিশ্বকাপও জিতেছিল তারা নিজেদের দেশেই।

চতুর্থ রেকর্ডটা হলো সব ফরম্যাট মিলিয়ে এখন পাঁচটি বিশ্বকাপ জয়ী প্রথম এশীয়‍ার দল ভারত। তাদের আছে দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি বিশ্বকাপ অবশ্য অস্ট্রেলিয়ার। তারা মোট সাতবার বিশ্বকাপ জিতেছে। ছয়টি একদিনের আর একটি টি-টোয়েন্টি। এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা ও পাকিস্তানের আছে দুটি করে বিশ্বকাপ।

পঞ্চম রেকর্ডটাও বিরল। টানা তিন বছরে তিনটি আইসিসি ট্রফি জয়ী প্রথম দল এখন ভারত। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর আজ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও নিজেদের শোকেসে তুলল টিম ইন্ডিয়া। অর্থাৎ টানা তিন বছর ধরে বড় তিনটি টুর্নামেন্ট জিতে ক্রিকেটে নিজেদের দাপট অব্যাহত রাখল ভারত।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১০

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১১

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১২

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৩

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৪

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৫

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৬

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৭

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৯

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

২০
X