স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার ‘সভাপতি’ হওয়ার ইচ্ছে প্রকাশ তামিমের

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবাল খান। আন্তর্জাতিক ক্রিকেটে লাল-সবুজের জার্সি গায়ে লম্বা সময় খেলেছেন এই ওপেনার। দীর্ঘ দিন ছিলেন অধিনায়কও। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে অবসরের ঘোষণা দিলেও সেখান থেকে ফিরে একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। পরে নানা জটিলতায় বিশ্বকাপে খেলা হয়নি। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেননি।

সর্বশেষ ডিপিএলে খেলা চলাকালে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তামিমের। এরপর থেকেই খেলার বাইরে রয়েছেন তিনি। তবে ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে বেশ সক্রিয়। সম্প্রতি এক পডকাস্টে বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথাও জানালেন তামিম।

সেখানে তামিম ইকবালকে প্রশ্ন করা হয়, বিসিবি সভাপতি হতে চান? জবাবে তামিম বলেন, ‘যদি সুযোগ আসে অবশ্যই।’ বিসিবি সভাপতি হওয়ার যোগ্যতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমি মনে করি (আছে)। অবশ্যই মনে করি।’

খেলা ছেড়েই বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা কেন? জবাবে সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমার সামর্থ্য (এর কারণে) একজন সংগঠক হিসেবে, আমার মনে হয় ক্রিকেটিং সার্কেলে তাদের সবার আইডিয়া আছে। অভিজ্ঞতা, বয়স – এগুলো সবকিছুর উপরে, এখানে ইনটেনশন সবচেয়ে জরুরি ব্যাপার। দেখেছেন না সবচেয়ে অভিজ্ঞ লোকজনও বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে বিসিবিতে ছিল, বিসিবি কি খুব ভালো করতেছে? এতদিন তো করলেন বিশ্বাস অভিজ্ঞদের উপর, একবার বিশ্বাস করেন আমার (মত) অনভিজ্ঞদের উপর।’

সরকার পরিবর্তনের ফলে বাংলাদেশের বাস্তবতায় বিসিবিতেও পরিবর্তনের আভাস রয়েছে। দেখা যাক তামিমের বিসিবি প্রধান হওয়ার ইচ্ছা পূরণ হয় কিনা।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X