স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

৪৮ ঘণ্টার মধ্যেই বোর্ড ভেঙে যাওয়ার গুঞ্জন, এনএসসির জরুরি বৈঠক

এনএসসি ও বিসিবির লোগো। ছবি : সংগৃহীত
এনএসসি ও বিসিবির লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত অক্টোবরের নির্বাচনে অনিয়ম তদন্তে কমিটির প্রতিবেদন আইসিসির কাছে পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ-কালের মধ্যেই আইসিসি থেকে উত্তর আসতে পারে। এরপরই থেমে যেতে পারে বর্তমান বোর্ডের কার্যক্রম।

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ নিয়ে এমন গুঞ্জন চলছে এখন ক্রিকেটপাড়ায়। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে এই বোর্ড ভাঙলে অবাক হওয়ার কিছু থাকবে না।তবে, এত সহজে বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে, এমনটিও মনে করেন না অনেকে।

অনেকে ধারণা করছেন, নিউজিল্যান্ড সিরিজের আগেই হয়তো বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম থাকবে না। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘বোর্ডে পরিচালকরা থাকলেও আমাদের কাজ করতে হবে, না থাকলেও করতে হবে। তবে এরকম চললে অস্থিরতা তো থাকবেই। এমনকি, যদি আজই বোর্ড ভেঙে যায় তারপরও দেখা যাবে সেই মুহূর্তেই আমাদের কোনো একটি জরুরি মেইল তৈরি করতে হচ্ছে।’

এদিকে দুইদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে কমিটি। এরপরই আইসিসির কাছে সেই রিপোর্ট চলে গেছে। একটি সূত্র জানিয়েছে, তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে বিসিবির নির্বাচন পুরোপুরি স্বচ্ছ ছিল না। বর্তমান পরিচালকদের মধ্যেও একাধিকজন সেকথা জানিয়েছেন তদন্ত কমিটিকে।

এর মধ্যেই আজ মঙ্গলবার জরুরী বৈঠক ডেকেছে এনএসসি। ধারণা করা হচ্ছে, বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত হলে ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হতে পারে। তিন মাসের জন্য হবে সেই কমিটি। এরই মধ্যে প্রাথমিক তালিকাও তৈরি করা হয়েছে। ২৫ সদস্যের সেই তালিকায় সাবেক ক্রিকেটার, সাংবাদিক ও ক্রিকেট সংগঠকরা রয়েছেন। বিসিবির ২৫ পরিচালকের মধ্যে এখন আছেন ১৭ জন। দায়িত্ব নেওয়ার ছয় মাস না যেতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সাতজন পরিচালক।

কালবেলা/এসওআর/জিএম/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X