স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?

হামজার সঙ্গে তার সতীর্থরা। ছবি : সংগৃহীত
হামজার সঙ্গে তার সতীর্থরা। ছবি : সংগৃহীত

ফিফা র‍্যাংকিংয়ের সবচেয়ে নিচের দল সান ম্যারিনো; ইউরোপের ২১১ নম্বরে আছে তারা। এবার অখ্যাত এই দলটির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ এবং সান ম্যারিনোর প্রীতি ফুটবল ম্যাচটি হবে আগামী ৫ জুন। সে ম্যাচে জামাল ভূঁইয়ার দলকে আতিথেয়তা দেবে সান ম্যারিনো। ইউরোপের কোনো জাতীয় দলের বিপক্ষে এটা হবে বাংলাদেশের প্রথম ম্যাচ। পাশাপাশি প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে যাচ্ছে তারা। সান মারিনোর জন্যও ম্যাচটা বিশেষ কিছুই হতে যাচ্ছে। অতীতে তারাও কখনো এশিয়ার কোনো দলের বিপক্ষে খেলেনি।

ফিফা র‍্যাংকিং বলছে— ম্যাচটিতে এগিয়ে থাকবে বাংলাদেশ; সান ম্যারিনোর বেশ ওপরেই আছে জামাল-হামজা চৌধুরীরা। র‍্যাংকিংয়ে তাদের অবস্থান ১৮১ নম্বরে। নিজেদের সবশেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ।

গত এক বছরে নতুন হাওয়া লেগেছে বাংলাদেশ ফুটবলে। হামজা, ফাহমিদুল ইসলাম, শমিত সোম, জায়ান আহমেদের মতো প্রবাসী ফুটবলারদের আগমনে নতুন স্বপ্ন বুনছে টিম ম্যানেজমেন্ট এবং ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X