স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বল টেম্পারিং নিয়ে ইংলিশ তারকার বিস্ফোরক মন্তব্য

মহাতারকারাও এই অপরাধে নিষিদ্ধ হয়েছে বিভিন্ন মেয়াদে। ছবি : সংগৃহীত
মহাতারকারাও এই অপরাধে নিষিদ্ধ হয়েছে বিভিন্ন মেয়াদে। ছবি : সংগৃহীত

ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। কিন্তু সময়ের সাথে সাথে এই খেলায় এমন কিছু ঘটনা ঘটেছে, যা সেই পরিচয়কে বারবার প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বল টেম্পারিং ঠিক তেমনই এক অধ্যায়-যেখানে প্রতিভা, দক্ষতা আর কৌশলের বাইরে গিয়ে কেউ কেউ বেছে নিয়েছে শর্টকাট পথ।

বিভিন্ন সময়ে বিশ্ব ক্রিকেটের বড় বড় নাম এই বিতর্কে জড়িয়েছে। কখনও স্যান্ডপেপার, কখনও লালারস বা অন্য কৌশল; বলকে কৃত্রিমভাবে বদলে সুবিধা নেওয়ার চেষ্টা বারবার ধরা পড়েছে। এর ফলও এসেছে কঠিন-নিষেধাজ্ঞা, সমালোচনা, আর ক্যারিয়ারে স্থায়ী দাগ।

শহীদ আফ্রিদি থেকে শুরু করে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো মহাতারকারা এই অপরাধে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছে বিভিন্ন মেয়াদে। সম্প্রতি পিএসএলে ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে এবং পাকিস্তানি তারকা দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এর মধ্যেই সাবেক ইংল্যান্ডের তারকা ব্যাটার ডেভিড মালান বিস্ফোরক মন্তব্য করলেন। তার মতে, বল টেম্পারিংকে বৈধ করা উচিত।

বিবিসি-র স্ট্র্যাটেজিক টাইমআউট পডকাস্টকে মালান বলেন, ‘বল টেম্পারিং এখন ক্রিকেটে নতুন কোনো বিষয় নয় এবং ক্রিকেট বোর্ডের উচিত নিয়ন্ত্রিত কন্ডিশনে একে বৈধ করা উচিত।’

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মালানের ব্যাখ্যা, ‘ঐতিহ্যগতভাবে এই খেলায় বহু বছর ধরে খেলোয়াড়দের বল টেম্পারিংয়ের চেষ্টা করতে দেখা গেছে, এটা নতুন কোনো বিষয় নয়। আমি মনে করি আপনাদের এটাকে বৈধ করা উচিত–ওদেরকে শুধু বল ঘষতে দিন। অবশ্যই বাইরে থেকে আনা কোনো জিনিস দিয়ে নয়। বলকে রিভার্স সুইং করাতে এটা একটা দক্ষতা।’

বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে ডেভিড মালানের। তার ভাষ্যমতে, বল টেম্পারিং বৈধ করলে কন্ডিশন বোলারদের অনুকূলে থাকবে, বিশেষ করে ডেথ ওভারে। তিনি বলেন, ‘এটা শেষ দিকে আরও বেশি বোলারদের সহায়ক হবে, যদি বল রিভার্স করা যায়। এটা খেলাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে, দলগুলোর হাতে ছয় উইকেট রেখে জেতা সহজ হবে না।’

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X